বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর

বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি বলেছেন, আন্তর্জাতিক কার্বন বাজার কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যায় ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনে ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের (সিএজেএফ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

পরিবেশগতভাবে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা এবং ক্রমবর্ধমান জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কার্বন বাণিজ্য, পানি ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান লি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন প্রশমনে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এবং অর্থনৈতিক সুবিধা অর্জনের সুযোগ সৃষ্টি করে কার্বন বাণিজ্য দেশের জন্য নতুন অর্থনৈতিক ও পরিবেশগত সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

সেইসঙ্গে, আন্তর্জাতিক কার্বন বাজারের প্রক্রিয়া ও মানদণ্ড অনুযায়ী এসব সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন হাইকমিশনার।

বৈঠকে জলবায়ু কার্যক্রম ও ন্যায়বিচার, কার্বন বাণিজ্য, নবায়নযোগ্য ক্লিন অ্যানার্জি, পানি ব্যবস্থাপনা, জলবায়ু প্রযুক্তি, টেকসই নগরায়ন, খাদ্য নিরাপত্তা এবং বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে জ্ঞান বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

লি বলেন, পানি ব্যবস্থাপনা, জ্বালানি দক্ষতা, বর্জ্য শোধন, টেকসই নগর উন্নয়ন এবং ভার্টিকাল ফার্মিং বিষয়ে সিঙ্গাপুরের প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশের জন্য কার্যকর অভিজ্ঞতা ও শিক্ষার সুযোগ তৈরি করতে পারে।

উল্লেখ্য, সিএজেএফের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুনের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়।

আরিফুজ্জামান মামুন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও সিঙ্গাপুরকে তাদের অভিজ্ঞতা, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, দুই দেশের অভিজ্ঞতার সমন্বয় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

বৈঠকে উভয় পক্ষ জলবায়ু কার্যক্রম, পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণ, ক্লিন অ্যানার্জি, খাদ্য নিরাপত্তা, নগর ব্যবস্থাপনা ও কার্বন বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বেসরকারি খাত এবং নাগরিক সমাজের মধ্যে অংশীদারিত্ব জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন সিএজেএফের মহাসচিব রাওমান স্মিতা, সাংবাদিক মইন উদ্দিন খান, ইমতিয়াজ আহমেদ, এস এম রানা ও মেহেদী হাসান খান।

আরও

তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

জাতীয়

তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

দেশে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে ৪০০টির বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ...

২০২৬-০৯-০৩ ১৮:১৪

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...

২০২৬-০৯-০৩ ১৬:১৫

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখছে: শামা ওবায়েদ

জাতীয়

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখছে: শামা ওবায়েদ

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

২০২৬-০৯-০৩ ১৫:০২

দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

জাতীয়

দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রা...

২০২৬-০৯-০৩ ১৪:৫৮

ধর্ম নয়, মেধার ভিত্তিতে মূল্যায়ন করবে তারেক রহমানের সরকার: রিজভী

জাতীয়

ধর্ম নয়, মেধার ভিত্তিতে মূল্যায়ন করবে তারেক রহমানের সরকার: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামীর বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিত...

২০২৬-০৯-০৩ ১৪:৩৬