বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের আক্রমণ থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষও রক্ষা পাননি। দেশে রাজনৈতিক ভিন্নমতের কারণে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে।
ধর্মের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে নয়, রাজনৈতিক ভিন্নতার কারণেই দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে এ ধরনের বিভাজন ও বৈষম্যের কোনো স্থান থাকবে না।
তিনি আরও বলেন, দীর্ঘ অন্ধকারের পথ পেরিয়ে বাংলাদেশ এখন আলোর দিকে এগিয়ে এসেছে। আগামীর বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকার ও মর্যাদার বাংলাদেশ।
রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনায় মেধা, যোগ্যতা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার নিশ্চিত করাই হবে আগামীর বাংলাদেশের অন্যতম লক্ষ্য।