বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই কমটি গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।  

নূরুল ইসলাম বলেন, ‘সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মো. নূরুল ইসলাম (১১০ বরগুনা-২), বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ, প্রস্তাব করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ-সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হউক।’ 

কমিটির অন্য সদস্যরা হলেন— ইয়াসের খান চৌধুরী (ময়মনসিংহ-৯), মো. আশরাফ উদ্দিন (নরসিংদী -৫), মো. মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩), মো. মজিবুর রহমান (গাজীপুর-১), নিলোফার চৌধুরী মনি (মহিলা আসন-১০), ফাহমিদা হক (মহিলা আসন-১৮), মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২) ও মোসা. নাজমুন নাহার (মহিলা আসন-৪০)।

আরও

পরিবেশ বিনষ্ট করে কোনো পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন নয় : ‎মীর হেলাল

জাতীয়

পরিবেশ বিনষ্ট করে কোনো পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন নয় : ‎মীর হেলাল

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‎প্রা...

২০২৬-০৯-০৩ ০৯:৩৮

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত

জাতীয়

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি আনুষ্ঠানি...

২০২৬-০৯-০২ ২২:২১

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

জাতীয়

৪ কোটি টাকা ঘুষ আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অর্থ লেনদেনের প্রাথমিক সত্যতা পেয়ে...

২০২৬-০৯-০২ ১৭:২৪

সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি

জাতীয়

সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি

সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে...

২০২৬-০৯-০২ ০৯:৫০

সরকারকে অবশ্যই আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: স্পিকার

জাতীয়

সরকারকে অবশ্যই আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: স্পিকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হ...

২০২৬-০৯-০২ ০৮:২৭