সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগে বহিষ্কার, বিকালে গ্রেপ্তার কৃষক দল নেতা

প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগে বহিষ্কার, বিকালে গ্রেপ্তার কৃষক দল নেতা

লালমনিরহাটের কালীগঞ্জে ওমানপ্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে দল থেকে বহিষ্কারের পর গ্রেফতার করেছে পুলিশ। শাহ আলম উপজেলার দুহুলী এলাকার মৃত রমজান আলীর ছেলে।

​বুধবার (১৯ আগস্ট) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

​লালমনিরহাট জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় নীতি-আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুহুলী এলাকার ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে জমি নিয়ে শাহ আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে শাহ আলম ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বসতবাড়িতে চড়াও হন এবং ব্যাপক ভাঙচুর চালান। এ সময় বাড়িতে বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

​এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

​কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, 'অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত করে শাহ আলমকে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।'

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২