শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সূচি প্রকাশ করা হয়।

বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, দেশের তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ব্যতীত অন্যান্য সব জেলায় পরীক্ষা শুরু হবে ১৫ এপ্রিল। প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

অন্যদিকে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। এই তিন জেলায় ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। এরপর ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে তিন পার্বত্য জেলায় পরীক্ষা শেষ হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও

এসএসসি পরীক্ষা শুরু: জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি পরীক্ষা শুরু: জরুরি নির্দেশনা

আগামী ২১ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে অন...

২০২৬-০৪-০২ ১৬:১০

মহানগরের সব স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন হবে অনলাইন ক্লাস

শিক্ষা-ক্যাম্পাস

মহানগরের সব স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন হবে অনলাইন ক্লাস

সারা দেশে জ্বালানি সংকটের মধ্যে ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজ সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ...

২০২৬-০৩-৩১ ১৮:১৯

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় স্কুলে ‘হাইব্রিড’ ক্লাসের সম্ভাবনা

শিক্ষা-ক্যাম্পাস

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় স্কুলে ‘হাইব্রিড’ ক্লাসের সম্ভাবনা

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয় বা ‘হাইব্রিড’ পাঠদান ব্যবস্থা চালুর বিষয়...

২০২৬-০৩-৩১ ১২:২৯

জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর প্রস্তাব

শিক্ষা-ক্যাম্পাস

জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর প্রস্তাব

জ্বালানি সাশ্রয় ও যানজট কমানোর উদ্দেশ্যে দেশের শিক্ষাবিদরা শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে অনলাইনে ক্লাস চালুর প্রস্তাব দিয়...

২০২৬-০৩-৩১ ১২:১৮

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব আজ সোমবারও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠা...

২০২৬-০৩-৩১ ০০:০৫

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

শিক্ষা-ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক সংস্থা আন্তঃ...

২০২৬-০৩-৩০ ১৩:২৫