পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাভারের এক মাদ্রাসার প্রধান শিক্ষক আটক
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৮-১৯ ২২:১৭
সিইও: সাজ্জাদ হোসেন চিশতী
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
সাভারের আরাপাড়া এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক রবিউল আউয়ালকে (২৮) মাদ্রাসা থেকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ওই ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিউলকে আটক করে।
এসআই আব্দুস সালাম আরও জানান, ভুক্তভোগী পরিবারটি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এই মামলায় রবিউলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।