বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

পেস ইউনিটের সাফল্যে গর্বিত বিসিবি পরিচালক থেকে কোচ সবাই

পেস ইউনিটের সাফল্যে গর্বিত বিসিবি পরিচালক থেকে কোচ সবাই

পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়, সবশেষটি আবার প্রথমবারের মতো ঘরের মাঠে। এশিয়ার অন্যতম পরাশক্তিকে নাস্তানাবুদ করার পাশাপাশি নিজেদের পেস ইউনিটের সাফল্যে গর্বিত বিসিবি পরিচালক থেকে কোচ সবাই।

ঘরের মাঠে বহু প্রথমের সাক্ষী মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম। আগের দিন এই মাঠেই পাকিস্তানকে বধ করে বুধবার রাতে টাইগাররা উড়াল দিয়েছে সিলেটের পথে। নিস্তব্ধ রণাঙ্গনে হয়তো বিজয়ের চিহ্নই ফেলে গেলেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। তার শিষ্যদের রেকর্ড গড়া মাঠটায় চক্কর দিয়ে গেলেন ব্যায়ামের ছলে।

বুধবার সকালেই পরের টেস্টের ভেন্যু সিলেটে পৌঁছাতে রওনা হয়েছে পাকিস্তান। দলের সেরা ব্যাটার বাবর আজম এখনো প্রস্তুত নন মাঠে নামতে। ঘরে-বাইরে সবশেষ তিন টেস্টেই বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। সব মিলিয়ে বেশ চাপে আছে সফরকারীরা। সেই তুলনায় বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ।

দলের এমন জয় খুশি বিসিবির স্পিন কোচ সোহেল ইসলাম। পেসারদের বিপ্লবে স্পিনরা ঢাকা পড়বেন কি না- এমন প্রশ্নে তিনি জানান, ব্যাপারটা মোটেও এমন নয়। এই টেস্টেও ফাইফার তুলেছেন মিরাজ, ভালো করেছেন তাইজুলরা। পিচ যখন যেমন আচরণ করবে, দলগতভাবে সেভাবেই সবাইকে দায়িত্ব নিতে হবে। তাইজুলকে বসিয়ে ডান হাতি অফ স্পিনার নেয়ার বিপক্ষেও দিলেন গঠনমূলক ব্যাখ্যা।

সোহেল ইসলাম বলেন, ‘যে ছেলে ২৫০-র উপরে উইকেট পাইলো সে জীবনে কি লেফটি ব্যাটসম্যানদের বল করে নাই? যার কোয়ালিটি আছে, যার এক্সপেরিয়েন্স আছে তার ওপরই তো আসলে রিলাই করবে। যারা লিডিং স্পিনার বা লিডিং পেস বোলার তাদের কাছে আবার ডানহাতি বাঁহাতি কি? আর এটা তো এমন খেলা না যে ওভারের লিমিটেশন আছে। দুইজন বাঁহাতি যদি ব্যাটিং করতে থাকে মিরাজ ১০ ওভারের জায়গায় ২০ ওভার করবে, ২০ ওভারের জায়গায় ২৫ ওভার করবে।’

দীর্ঘ একযুগ ধরে নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদিন নান্নুর দায়িত্বটা এখন ভিন্ন। বর্তমানে বিসিবি পরিচালক হিসেবে দায়িত্বরত সাবেক এই তারকা জানালেন, পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয় নিঃসন্দেহে বড় অর্জন। টিম ম্যানেজমেন্টের প্রশংসার পাশাপাশি জানালেন এই মুহূর্তে পাকিস্তানের পেসারদের থেকে ঢের এগিয়ে বাংলাদেশ।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এখন বর্তমানে পাকিস্তানের যে পেস অ্যাটাক আছে এটার চেয়ে আমাদের পেস বোলাররা যথেষ্ট আস্থার সঙ্গে বল করছে এবং স্কিলেও যথেষ্ট যথেষ্ট আপগ্রেডে বল করেছে এই টেস্ট ম্যাচে। তার সঙ্গে সঙ্গে স্পিনাররাও যথেষ্ট ভালো সাপোর্ট দিচ্ছে এবং ফার্স্ট ইনিংসে মিরাজও ট্রেমেন্ডাস বল করেছে, নাহিদ রানা সেকেন্ড ইনিংসে করেছে। তো সেই হিসেবে আমি মনে করি সম্মিলিত প্রচেষ্টায় এবং সবার কন্ট্রিবিউশনে কিন্তু একটা টেস্ট ম্যাচ জিতে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে অবস্থান টাইগারদের। অধিনায়ক শান্তর ইচ্ছা চক্র শেষে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা করে নেয়া। সেই লক্ষ্যে অটুট থেকে ১৬ মে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

আরও

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

খেলাধুলা

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়তে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল থ্রি ল...

২০২৬-০৭-০২ ০৯:২২

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

খেলাধুলা

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পার...

২০২৬-০৭-০২ ০৮:২১

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধ...

২০২৬-০৭-০১ ১৭:০১

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

খেলাধুলা

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

ফুটবলপ্রেমী বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা শুধু দুটি দেশের নাম নয়, আবেগেরও প্রতীক। বিশ্বকাপ এলেই এই দুই দ...

২০২৬-০৭-০১ ১৫:৫৪

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

খেলাধুলা

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তাক লাগিয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে এই ম...

২০২৬-০৭-০১ ১২:৫৯