সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পদ্মার ৩০ ফুট নিচে ডুবে যাওয়া বাস শনাক্ত, চলছে উদ্ধার অভিযান

পদ্মার ৩০ ফুট নিচে ডুবে যাওয়া বাস শনাক্ত, চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটির অবস্থান শনাক্ত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর প্রায় ৩০ ফুট গভীরে বাসটির সন্ধান পাওয়া যায়। বর্তমানে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি ওপরে তোলার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গোয়ালন্দ ও আরিচা স্টেশনের দুটি ইউনিট ইতোমধ্যে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঢাকা ও ফরিদপুর থেকেও অতিরিক্ত ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল পৌঁছানোয় অভিযান শুরু হতে বিলম্ব হয়েছে।

দুর্ঘটনায় বাসের ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও প্রায় ৪৫ জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার হওয়া যাত্রী আব্দুল আজিজুল জানান, তিনি জানালা দিয়ে বের হয়ে বাঁচতে পারলেও তার স্ত্রী ও শিশু সন্তান বাসের ভেতরেই আটকা পড়েন এবং এখনো তাদের কোনো খোঁজ মেলেনি।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, নদীর গভীরতা, অন্ধকার ও তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তবে বাসটির অবস্থান শনাক্ত হওয়ায় এখন দ্রুত সেটি উদ্ধার করে ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনার চেষ্টা চলছে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২