শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাথরঘাটায় হাম ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা

পাথরঘাটায় হাম ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা

বরগুনার পাথরঘাটা উপজেলায় হাম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদান করা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মেহেদী হাসানের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি, হাম ও ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় ডা. মেহেদী হাসান বলেন, পাথরঘাটার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। হাম ও ডেঙ্গুর মতো রোগ প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য জনপ্রতিনিধি, গণমাধ্যম, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, শিশুদের হাম ও রুবেলার টিকা নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।

সভায় জানানো হয়, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রয়োজনীয় চিকিৎসকসংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এতে প্রত্যন্ত এলাকার সাধারণ ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান, পাথরঘাটা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. জিন্নাত জাহান, পাথরঘাটা পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরফান আহম্মেদ সোয়েন, বরগুনা জেলা ছাত্রদলের দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ বেলালসহ স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় উপস্থিত ব্যক্তিরা হাম ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগকে স্বাগত জানিয়ে জনসচেতনতা তৈরিতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।

 

আরও

গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, নারীসহ আটক - ৩

সারা দেশ

গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, নারীসহ আটক - ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে পাচারের সময় প্রায় তিন মন ওজনের এক কোটি ১৯ লক্ষ টাকার দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধা...

২০২৬-০৯-২৫ ২২:৪৫

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও একই পরিবারের নিখোঁজ চার সদস্যে...

২০২৬-০৯-২৫ ২২:৪২

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

সারা দেশ

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন...

২০২৬-০৯-২৫ ২২:৩৫

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

সারা দেশ

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ট...

২০২৬-০৯-২৫ ২০:৪৪

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতি আজকে মজবুত-শক্তিশালী, আমাদের রিজার্ভ সর্ব সময়ের চেয়ে এখন বেশি আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন...

২০২৬-০৯-২৫ ২০:৪৩