সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাট জাগ দেওয়ায় নড়াইলের চিত্রা-নবগঙ্গা দূষণের শিকার হুমকির মুখে জীব-বৈচিত্র

পাট জাগ দেওয়ায় নড়াইলের চিত্রা-নবগঙ্গা দূষণের শিকার হুমকির মুখে জীব-বৈচিত্র

নড়াইলের চিত্রা ও নবগঙ্গা নদীতে ব্যাপকভাবে পাট জাগ দেয়ায় মারাত্মক দূষণ গ্রাস করেছে নদীর পানি। দূষণের কবলে নদীর সুমিষ্ট পানির দেশীয় মাছের ভাণ্ডার নিশ্চিহ্ন হয়ে গেছে, হুমকির মুখে পড়েছে জীব-বৈচিত্র। চাষীরা বলছেন, পাট জাগ দেয়ার পর্যাপ্ত পানির সংস্থানের অভাবে নদীর পানি দূষিত হচ্ছে যেনেও তারা নিরুপায় হয়ে নদীতে পাট জাগ দিচ্ছেন। সংকট উত্তরণে উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক।

সরেজমিন দেখা গেছে, যতদূর চোখ যায় নদীর বুকে কোথাও জেলে নৌকার আনাগোনা নেই, নেই জাল ফেলে মাছ ধরার দৃশ্যপট। গ্রাম বাংলার চিয়াতন সে ছবি বদলে দিয়ে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দখল করে নিয়েছে কৃষকের উৎপাদিত পাট। রাশি রাশি পাট এনে নদীতে ফেলে চলছে পচন প্রক্রিয়া, পচা পাটের প্রভাবে মারাত্মক দূষণ গ্রাস করেছে নদীর পানি।
এদিকে চিত্রা নদী দূষনে অতিমাত্রা যোগ হয়েছে নড়াইল শহরের সকল ড্রেনেজ এবং নদী তীরবর্তী আবাসনগুলোর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চিত্রা নদীর সঙ্গে সরাসারি যুক্ত করায়। নদীর পচা পানির দুর্গন্ধে নদী সংলগ্ন এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এক সময়ের নদীর স্ফটিকের মত স্বচ্ছ জলরাশি এখন কালো বর্ণ ধারণ করে ব্যবহার অনুপোযোগি হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে নড়াইলে ব্যাপকভাবে পাটের আবাদ হয়ে থাকে। অতীতে বিলের পাটক্ষেত সংলগ্ন ডোবা, নালা, খাল, পুকুর, হাওড়, জলাশয়গুলোতে পর্যাপ্ত পানি থাকতো, সেখানেই চাষীরা তাদের পাট জাগ দিতো। সময়ের ব্যাবধানে পানির সেই সব উৎসগুলো হারিয়ে যাওয়ায় চাষীরা উৎপাদিত পাট চিত্রা, নবগঙ্গাসহ অন্যান্য নদী-খালে জাগ দিতে শুরু করে। এ অবস্থায় ফারাক্কা বাধের প্রভাবে উজানের পানির মারাত্মক প্রবাহ স্বল্পতায় ক্ষীণ স্রোত ধারার বুকে নিয়ে বয়ে চলা নগন্য গভীরতার চিত্রা, নবগঙ্গা পচা পাটের প্রভাবে দ্রুত দূষনের কবলে পড়ে।

জুন থেকে সেপ্টেম্বর, বছরের প্রায় ৪মাস মারাত্মক দূষণ গ্রাস করে নদীর মিষ্টি পানি। বছরের পর বছর দূষণের ধারা অব্যাহত থাকায় পানিতে অক্সিজেন স্বল্পতায় মাছের বংশ বিস্তার বাধাগ্রস্ত হয়ে কালের পরিক্রমান ধ্বংস হয়ে গেছে। দেশীয় মাছের ভান্ডার হিসেবে চিত্রা, নবগঙ্গার দেশ জোড়া খ্যাতি। নদী থেকে বিলীন হয়ে গেছে গলদা, কাঁঠালিসহ কয়েক ধরনের চিংড়ি, রিঠা, চেলেন্দা, চাপিলা, টাটকেনি, পদ্মবাউস, ভেটকি, বাতাসী, বাচা, সরপুটি, পাবদা, বোয়াল, আইড়, চিতল, রুই, কাতলাসহ অংসখ্য প্রজাতির ছোট বড়ো লোভনী সুস্বাদু দেশীয় মাছ।
এ দিকে চাষীরা বলছে, পাট জাগ দেয়ায় নদীর পানি পচে মাছের আকাল দেখা দেয়া সত্বেও জাগ দেয়ার মতো পর্যাপ্ত জলাধার না থাকায় তারা নদীতে যেতে বাধ্য হচ্ছেন, বিল থেকে পাট নদীতে নিতে পরিবহন খরচ বাবদ গচ্ছা যায় মোটা অংকের অর্থ। তাছাড়া নদীতে পচানো পাটের মান অপেক্ষাকৃত ভালা হওয়ায়ও অনেক ক্ষেত্রে চাষীরা নদীতে পাট পচাতে উৎসাহী হয়ে থাকেন।

পরিবেশ বাঁচাতে নদী দূষন মূলক সকল কর্মকান্ড অবিলম্বে বন্ধ করে চিত্রা-নবগঙ্গাসহ নদীগুলোর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি শাহ আলম বলেন, সময়ের ব্যবধানে হারিয়ে যাওয়া বিল সংলগ্ন জলাধার ডোবা-নালা, পুকুর পুনঃউদ্ধার ও সংস্কার করে সেখানে পাট পঁচানোর ব্যবস্থা করা গেলে নদীগুলোর দূষণ রোধ করা সম্ভব। তিনি পাট পচানোর আধুনিক পদ্ধতি সম্পর্কে চাষীদের ব্যাপকভাবে উদ্বুদ্ধ করা উপরও জোর দেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম বলেন, আমাদের পরিবেশ জীববৈচিত্র রক্ষায় নদী দূষণ মূলক কর্মকান্ড পরিহার যেমন জরুরি, তেমনি জরুরি আমাদের অন্যতম প্রধান অর্থকরী ফসল সোনালী আঁশের সুরক্ষা, চাষীদের ফসল ঘরে তোলার সকল প্রক্রিয়া বিড়ম্বনা মুক্ত মসৃণ করা। এ লক্ষে তিনি চাষীদের নদীতে পাট জাগ দেয়ায় নিরুৎসাহী করতে কার্যকরি বিকল্প পন্থা উদভাবনে সংশ্লীষ্ট সবার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে।

 

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২