বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের প্রীতি ফুটবল ম্যাচ ও ফুটবল বিতরণ

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের প্রীতি ফুটবল ম্যাচ ও ফুটবল বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ, ফুটবল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. মাহফিজুল ইসলাম মাসুম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান মিজান। প্রধান আলোচক ছিলেন পার্বতীপুর উপজেলা কমিটির সদস্য সচিব আলহাজ মো. শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মো. মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিক, যুগ্ম আহ্বায়িকা সেলিনা রহমান, উপজেলা সদস্য জাহাঙ্গীর আলম, হাসানুর রহমান, জিয়াউর রহমান পাশা, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, তারিকুল ইসলাম ও ৫নং ইউনিয়নের সদস্য রাকিবুল ইসলাম রাকিব।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পার্বতীপুর উপজেলা শাখার আহ্বায়ক ওয়াহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ক্রীড়াচর্চার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রীতি ফুটবল ম্যাচ শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ফুটবল, জার্সি, মেডেল ও গেঞ্জি বিতরণ করা হয়।

এ সময় ২নং মন্মথপুর ইউনিয়ন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক, কাজী সুজনকে সদস্য সচিব, হেলাল উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হেলাল হোসেন ও রাকিব রহমানকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯