সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম জনদুর্ভোগ সামান্য বৃষ্টিতেই দারিয়াপুর বন্দরে হাঁটু পানি

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম জনদুর্ভোগ সামান্য বৃষ্টিতেই দারিয়াপুর বন্দরে হাঁটু পানি

গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর বন্দরে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই বন্দরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

স্থানীয় ও পথচারীরা অভিযোগ করে জানায়, সম্প্রতি বন্দরের প্রধান সড়কে সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হলেও পর্যাপ্ত ও কোনো আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার ফলে বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক শিক্ষার্থীকে কাদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। এতে তাদের পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি অনেকেই পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত ও অসুস্থ হচ্ছেন।
এদিকে দীর্ঘ সময় পানি জমে থাকায় ব্যবসায়ীরাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় বেচাকেনা ব্যাহত হচ্ছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে সচেতন নাগরিক পরিষদ (সনাপ) দারিয়াপুরের সদস্য সচিব আব্দুর রশিদ বলেন, ’দারিয়াপুর বন্দরের জলাবদ্ধতা, যানজট নিরসন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং পুরাতন ড্রেনগুলো দ্রæত পরিষ্কার করে বন্দরকে পরিচ্ছন্ন রাখার দাবিতে তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তর ও গাইবান্ধার বিভিন্ন সরকারি অফিসে একাধিকবার আবেদন করেছেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে দারিয়াপুর বন্দরের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

স্থানীয় ব্যবসায়ী হুমায়ন কবীর জানান, সামান্য বৃষ্টিতে পানি জমে থাকার কারণে পথচারী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও হাটে আসা লোকজনদের ব্যাপক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। তাই বন্দরের সকল ব্যবসায়ী ও বাসিন্দারা অবিলম্বে দারিয়াপুর বন্দরে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বিদ্যমান ড্রেনসমূহ সংস্কার ও পরিষ্কার এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 
বন্দর সংলগ্ন বাসিন্দা লক্ষণ রায় জানান, উত্তর জনপদের একটি গুরুত্বপূর্ণ গরুর হাট থেকে যে পরিমাণ রাজস্ব নিচ্ছে সরকার, সে অনুপাতে দারিয়াপুর হাটের কোনো উন্নয়ন চোখে পড়েনি। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দারিয়াপুর বন্দরের এই দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান না হলে জনজীবন ও স্থানীয় অর্থনীতি আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭