সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় জগন্নাথ দেবের উলটোরথ যাত্রা অনুষ্ঠিত

পাংশায় জগন্নাথ দেবের উলটোরথ যাত্রা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উলটোরথ (বাহুদা) যাত্রা শুক্রবার (২৪ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে ভক্তদের ঢল নামে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনাম সংকীর্তন ও ভজন-সঙ্গীতের মধ্য দিয়ে জগন্নাথ দেব, বড়ভাই বলরাম দেব এবং বোন সুভদ্রা মাতার রথ টেনে ভক্তরা তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা মাতা রথে চড়ে মূল মন্দির থেকে গুণ্ডিচা মন্দির বা ‘মাসির বাড়ি’ গমন করেন। সেখানে কয়েকদিন অবস্থান শেষে পুনরায় মূল মন্দিরে প্রত্যাবর্তনের এই শুভ যাত্রাকেই উলটোরথ বা বাহুদা যাত্রা বলা হয়। ধর্মীয় বিশ্বাসে এই যাত্রায় অংশগ্রহণ, রথের দড়ি টানা এবং দেবদর্শন অত্যন্ত পুণ্যজনক হিসেবে বিবেচিত হয়।

পুরাণ অনুযায়ী, জগন্নাথ শব্দের অর্থ ‘জগতের নাথ’ বা বিশ্বজগতের অধিপতি। অনেক বৈষ্ণব আচার্য জগন্নাথ দেবকে ভগবান শ্রীকৃষ্ণের সর্বজনীন রূপ হিসেবে বর্ণনা করেন। তাঁর ডান পাশে অবস্থান করেন শক্তি, ধৈর্য ও ভ্রাতৃত্বের প্রতীক বলরাম দেব এবং মাঝখানে থাকেন শুভশক্তি, করুণা ও মঙ্গলময়তার প্রতীক সুভদ্রা মাতা। এই তিন দেব-দেবীর একসঙ্গে রথযাত্রা ভ্রাতৃত্ব, সম্প্রীতি, ঐক্য এবং মানবকল্যাণের বার্তা বহন করে।

উলটোরথ উপলক্ষে পাংশার পুরাতন বাজারে অবস্থিত রাধাগোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গণ হতে উলটোরথ যাত্রা শুরু হয়ে পাংশা আদি মহাশ্মশানে এসে শেষ হয়।এ উপলক্ষে পাংশা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। রথযাত্রা শেষে বিশেষ পূজা, আরতি, প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক কীর্তনের আয়োজন করা হয়। অনেকেই বিশ্বশান্তি, দেশের কল্যাণ এবং সকল মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিধান কুমার বিশ্বাস বলেন, সনাতন ধর্মের এই ঐতিহ্যবাহী উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও এক অনন্য নিদর্শন। প্রতি বছরের মতো এবারও উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

আরও

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

সারা দেশ

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

ধামরাইয়ে কোনো সরকারী খাস জমি বা ভিপি জমি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে রাখতে পারবে না। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে...

২০২৬-০৯-১৪ ১৮:১৫

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

সারা দেশ

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশ...

২০২৬-০৯-১৪ ১৭:১৩

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

সারা দেশ

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্...

২০২৬-০৯-১৪ ১৬:৫৬

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

সারা দেশ

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে। তিনি আজ (সোমবার) দুপুর...

২০২৬-০৯-১৪ ১৬:৫৫

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় সেপ্টেম্বর /২০২৬ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ই সেপ্টেম্বর )সকাল...

২০২৬-০৯-১৪ ১৬:৫৪

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

সারা দেশ

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্ব...

২০২৬-০৯-১৪ ১৬:৫২