মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা অফিস ভাংচুরের প্রতিবাদে মানবন্ধন, দোষীদের শাস্তি দাবি

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা অফিস ভাংচুরের প্রতিবাদে মানবন্ধন, দোষীদের শাস্তি দাবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা অফিস ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন২০২৬ তারিখ, মংগলবার বার সকাল ১০টায় জেলা কালেক্টরেট ভবন প্রাংগনে এই মানবন্ধনের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখার নেতা কর্মীরা ।

মানবন্ধনে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক । তিনি বলেন, "মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে ছিনিমিনি খেলার ফল ভাল হবে না। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অফিসে হামলা মানে ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে বেঈমানি। এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

মানবন্ধনে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন ,এড. দোলন ভৌমিক, সদর কমিটির সদস্য সচিব নূরুল হক, সন্তান সংসদের সভাপতি মাসুদ সারোয়ার প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশের উন্নয়ন অব্যাহত রাখার দাবি জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যেকোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করতে হবে।

মানবন্ধন শেষে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের জনতা।

আরও

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: সালাউদ্দিন টুকু

সারা দেশ

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অ...

২০২৬-০৬-১৬ ১৮:০৪

হঠাৎ নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

সারা দেশ

হঠাৎ নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পর...

২০২৬-০৬-১৬ ১৭:৫৯

পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে গুলিবিদ্ধ, সকালে মিলল মরদেহ

সারা দেশ

পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে গুলিবিদ্ধ, সকালে মিলল মরদেহ

নাটোরের লালপুরে পদ্মা নদীতে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামে এক...

২০২৬-০৬-১৬ ১৭:৫৭

শ্রীমঙ্গলে মক্তবের শিশুকে ডেকে নিয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা, আটক ১

সারা দেশ

শ্রীমঙ্গলে মক্তবের শিশুকে ডেকে নিয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা, আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মক্তবে পড়তে যাওয়া ৯ বছর বয়সী এক শিশুকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। এই ঘট...

২০২৬-০৬-১৬ ১৭:৪৩

নীলফামারীতে চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন

সারা দেশ

নীলফামারীতে চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী সদর উপজেলার যাদুরহাট বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে সংঘটিত চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার...

২০২৬-০৬-১৬ ১৭:৪২