রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

পাকিস্তানকে ইসরায়েলের সঙ্গে তুলনা আফগান ক্রিকেটারের

পাকিস্তানকে ইসরায়েলের সঙ্গে তুলনা আফগান ক্রিকেটারের

দআফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্ত পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের চালানো বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। আফগান কর্তৃপক্ষের দাবি, এই হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০-এর বেশি আহত হয়েছেন। হাসপাতালের বড় অংশ ভেঙে পড়েছে, যা মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিশেষভাবে পরিচালিত হতো।

আফগানিস্তানের তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, হামলাটি সোমবার রাতে ঘটেছে এবং এতে বেসামরিক মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় পাকিস্তান অস্বীকার করেছে যে তারা বেসামরিক স্থাপনা লক্ষ্য করেছে। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, অভিযানটি শুধুমাত্র সামরিক অবকাঠামো ও সন্ত্রাসী সহায়ক স্থানগুলোকে টার্গেট করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে তিনি লিখেছেন, ‘বেসামরিক বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা চিকিৎসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করা, তা ইচ্ছাকৃত হোক বা দুর্ঘটনাবশত, সবই যুদ্ধাপরাধ। বিশেষ করে পবিত্র রমজান মাসে মানুষের জীবন নিয়ে এমন ছেলেখেলা ভয়ানক এবং উদ্বেগজনক।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড শুধু বিভাজন ও ঘৃণা বাড়াবে। আমি জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাকে এই ঘটনার তদন্তের জন্য আহ্বান জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমার আফগান জনগণের সঙ্গে দাঁড়িয়েছি। আমরা সঠিকভাবে নিরাময় করব এবং আবারও শক্তিশালী হয়ে উঠব। আমরা সবসময় করি। ইনশাআল্লাহ!’

পাকিস্তানের এই হামলাকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বাহিনীর হামলার সঙ্গে তুলনা করেছেন আরেক আফগান ক্রিকেটার ও তারকা পেসার নবিন উল হক। তিনি লিখেছেন, ‘ইসরায়েল ও পাকিস্তানের সেনা শাসনের মধ্যে আর কী তফাত থাকল।’

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিও এই হামলায় গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আজ রাত কাবুলে একটি হাসপাতালে আশা নিঃশেষ হয়েছে। চিকিৎসা চাওয়ার জন্য আসা যুবকরা পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন। মায়েরা গেটের কাছে দাঁড়িয়ে তাদের সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে তাদের জীবন হঠাৎই শেষ হয়ে গেছে।’

আরও

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

খেলাধুলা

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

কোনো কারণ না জানিয়েই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

২০২৬-১০-০১ ১৫:১৩