বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পাকিস্তানের হস্তক্ষেপে ইসরায়েলের ‘হিট লিস্ট’ থেকে বাদ আরাগচি-গালিবাফ: রয়টার্স

পাকিস্তানের হস্তক্ষেপে ইসরায়েলের ‘হিট লিস্ট’ থেকে বাদ আরাগচি-গালিবাফ: রয়টার্স

পাকিস্তানের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের মাধ্যমে চাপ প্রয়োগের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে ইসরায়েলের টার্গেট তালিকা থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি পাকিস্তানি সূত্র।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করা হয়।

সূত্রটি জানায়, ইসরায়েলের কাছে ওই দুই ইরানি নেতার অবস্থান সংক্রান্ত তথ্য ছিল এবং তাদের ওপর হামলার পরিকল্পনাও করা হয়েছিল। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে জানায়, তাদের হত্যা করা হলে সম্ভাব্য শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পিছু হটতে বলে।

এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ও পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের সেনাবাহিনীও মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। একইভাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সম্ভাব্য শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে ইসরায়েল সাময়িকভাবে ওই দুই ইরানি কর্মকর্তাকে ‘হিট লিস্ট’ থেকে বাদ দিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, চার থেকে পাঁচ দিনের জন্য তাদের তালিকা থেকে সরানো হয়েছে। তবে সেখানে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করা হয়নি।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে পাকিস্তান, মিসর ও তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এ সময় ইসলামাবাদ উভয় পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছে, যেখানে অধিকাংশ দেশের সেই যোগাযোগ চ্যানেল বন্ধ রয়েছে। সম্ভাব্য শান্তি আলোচনার ভেন্যু হিসেবেও ইসলামাবাদকে বিবেচনা করা হচ্ছে।

এদিকে পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা প্রস্তাব বর্তমানে ইরান পর্যালোচনা করছে। এতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেওয়া, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে ইসরায়েলি সূত্র জানিয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে আরাগচি বলেছেন, তেহরান প্রস্তাবটি পর্যালোচনা করছে, কিন্তু সংঘাত কমাতে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের কোনো শীর্ষ কর্মকর্তাই সম্ভাব্য হামলার বাইরে নন। গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, তিনি ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু পূর্বানুমতি ছাড়াই শীর্ষ পর্যায়ের লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন দিয়েছেন।

ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাভ শোশানি বলেন, প্রতিটি অভিযানের আগে কঠোর প্রক্রিয়া অনুসরণ করা হয়। তবে সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

সূত্র: রয়টার্স

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২