সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অ্যাতলেটিকোকে হারিয়ে বড় ব্যবধানে এগিয়ে গেল বার্সেলোনা

অ্যাতলেটিকোকে হারিয়ে বড় ব্যবধানে এগিয়ে গেল বার্সেলোনা

বিকেলে রিয়াল মাদ্রিদের হার দেখে রাতে খেলতে নেমেছিল বার্সেলোনা। যা ম্যাচ জিতলে পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ করে দিয়েছিল বলে সহজ স্বীকারোক্তি দিলেন ডিফেন্ডার এরিক গার্সিয়া। হলো–ও তাই, পুরো দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলা অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ফলে লা লিগার টেবিলের শীর্ষে থাকা বার্সা রিয়ালের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বাড়াল।

গতকাল (শনিবার) দিবাগত রাতে অ্যাতলেটিকোর মাঠে খেলতে নেমে সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছে কাতালানরা। যদিও প্রথম গোলটা তারা হজম করে। অবশ্য সমতায় ফিরতে সময় লাগেনি সফরকারীদের। বিরতিতে যাওয়ার আগেই বড় ধাক্কা খায় অ্যাতলেটিকো, নিকো গঞ্জালেসকে হারিয়ে পরিণত হয় ১০ জনের দলে। শেষ মুহূর্তে গোল করে বার্সা সেই সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছে। তাদের পক্ষে মার্কাশ রাশফোর্ড ও রবার্ট লেভান্ডফস্কি এবং অ্যাতলেটিকোর পক্ষে জুলিয়ানো সিমিওনে গোল করেছেন।

ম্যাচজুড়ে দাপট ছিল বার্সেলোনার, ৬৯ শতাংশ পজেশনের পাশাপাশি ২৩টি শট নেয় তারা। যার মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে মাত্র ৬ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে দিয়েগো সিমিওনের দল। দুই দলের পরের দেখা হবে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে। তার আগে এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্লুগ্রানাদের পয়েন্ট দাঁড়াল ৩০ ম্যাচে ৭৬। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো চার নম্বরে রয়েছে। টেবিলের ১৭ নম্বর দল মায়োর্কার কাছে হেরে বার্সার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়েছে দুইয়ে থাকা রিয়াল।

আবারও ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়া রাফিনিয়ার জায়গা পূরণে রাশফোর্ডকে এগিয়ে আসার আহবান ছিল বার্সা কোচ ফ্লিকের। সেটাই এই ম্যাচে পূর্ণ করলেন এই ইংলিশ ফরোয়ার্ড। এর আগে অবশ্য খেলার মাত্র দ্বিতীয় মিনিটেই বার্সা সুযেগা পায়, তবে জোয়াও কান্সেলোর কাটব্যাক পেয়ে লামিনে ইয়ামালের নেওয়া কোনাকুনি শট অ্যাতলেটিকো ডিফেন্ডারের গায়ে আটকে যায়। এরপর রাশফোর্ডের ফ্রি-কিক পরাস্ত করেন গোলরক্ষক হুয়ান মুসো। খানিক বাদে বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়াও আঁতোয়ান গ্রিজম্যানের শট ঠেকান। এভাবে আক্রমণ-পাল্টা আক্রমণেও অবশ্য কেউ গোল পাচ্ছিল না।

ম্যাচের ডেডলক ভাঙে ৩৯ মিনিটে। অ্যাতলেটিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে সতীর্থের উঁচু করে বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে বার্সা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। সেই লিড ভাঙতে সময় লাগল দুই মিনিটেরও কম। দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর রাশফোর্ড বক্সের ভেতর থেকে নিচু শটে সমতা ফেরানো গোলটি করেন। ৪৫ মিনিটের আগে উত্তেজনা ছড়ায় উভয় শিবিরে, ফলে দুই দলেরই কয়েকজন হলুদ কার্ড দেখেন। যোগ করা সময়ের সপ্তম মিনিটে রিপ্লে দেখার পর রেফারি সরাসরি লাল কার্ড দেখানোয় মাঠ ছাড়তে হয় অ্যাতলেটিকোর আর্জেন্টাইন তারকা নিকো গঞ্জালেসকে। তিনি ইয়ামালকে কড়া ফাউল করেছেন।

বার্সা ডিফেন্ডার জেরার্ড মার্টিনও দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ফাউল করায় লাল কার্ড দেখেন, তবে মনিটর দেখে রেফারি সেই সিদ্ধান্ত বদলান। একজন কম নিয়ে খেলতে থাকা অ্যাতলেটিকোকে চেপে ধরে বার্সা। গোল ঠেকাতে শেষ পর্যন্ত স্বাগতিকদের রক্ষণে জমাট হয়ে থাকতে হয়। ৮৭ মিনিটে কান্সেলোর কোনাকুনি শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও, নিকটদূরত্বে থাকা লেভান্ডফস্কির বুকে লেগে সেটি গোললাইন পেরোয়। ২-১ ব্যবধানে হার নিশ্চিত হয় অ্যাতলেটিকোর।

আরও

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯

প্রথম ঘণ্টাতে মিরাজের দুই উইকেট, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

খেলাধুলা

প্রথম ঘণ্টাতে মিরাজের দুই উইকেট, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল। চতুর্থ দিন সকালে তারা বড় ধাক্কা খেল। প্রথম ঘণ্টাতেই তাদের দুই...

২০২৬-০৮-১৬ ০৮:৩৬

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫