মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী এলাকার অটোরিক্সা চালক ওয়ালি উল্লাহ হত্যা মামলার রহস্য উদঘাটন ও দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার বিকেলে সাইনবোর্ড এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, গত ৫ জুলাই যাত্রীবেশে সোনারগাঁয়ের বারদী এলাকা থেকে চালক ওয়ালি উল্লাহকে ভাড়া করে আড়াইহাজার নিয়ে তাকে হত্যা করে ডোবায় ফেলে দিয়ে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। 

পরে বাসায় না ফেরায় নিহতের বাবা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহতের মরদেহ উদ্ধার হলে পরিবারের লোকজন তাকে সনাক্ত করে। এ ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরে তথ্যপ্রযুক্তি সহায়তায় অটোরিক্সা ভাড়া নেয়া দুই যাত্রীকে সনাক্ত করে সোনারগাঁয়ের বারদী আলমদী এলাকা থেকে আব্দুল লতিফের ছেলে আওলাদ হোসেন ও তার দেয়া তথ্য মতে অপর আসামী শাহিনকে গ্রেফতার করে। 

তারা আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে স্বীকার করে অটোরিক্সা ছিনতাইয়ের পর তারা ওয়ালি উল্লাহকে হত্যা করে। ছিনতাই চক্রের সাথে ৬/৭ জন জড়িত আছে বলেও তারা জানান। ছিনতাইকৃত অটোরিক্সাটি মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করে এবং আসামী শাহিনের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার করে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯