বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

অতিরিক্ত তেল কিনবেন না, ব্ল্যাক মার্কেটিং ঠেকাতে মন্ত্রীর আহ্বান

অতিরিক্ত তেল কিনবেন না, ব্ল্যাক মার্কেটিং ঠেকাতে মন্ত্রীর আহ্বান

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও অতিরিক্ত চাহিদা ও মজুত প্রবণতার কারণে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার বেলা ১১টায় সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “তেলে আমাদের কোনো সমস্যা নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষ বেশি তেল কিনে মজুত করায় দ্রুত পাম্পে সংকট তৈরি হচ্ছে।”

তিনি আরও জানান, আগে যেখানে একটি পেট্রলপাম্পে দিনে এক লরি তেল লাগত, এখন অতিরিক্ত চাহিদার কারণে কয়েক ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে।

ব্ল্যাক মার্কেটিংয়ের অভিযোগ তুলে তিনি বলেন, ইতোমধ্যে সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে তেল বিক্রির ঘটনা ধরা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের সব জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

জনগণের উদ্দেশে মন্ত্রী আহ্বান জানান, “চাহিদার বেশি তেল নেবেন না, ব্ল্যাক মার্কেটিংয়ের সুযোগ দেবেন না। কোথাও অনিয়ম দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।”

এ সময় তিনি নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে বলেন, বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে। সিরাজগঞ্জে আরও ৩৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ফলে রমজান মাসে বিদ্যুৎ সরবরাহে বড় কোনো সমস্যা হয়নি।

পরিদর্শনকালে তিনি সোলার প্ল্যান্ট এলাকায় একটি গাছ রোপণ করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি সয়দাবাদে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন এবং কামারখন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮