মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

‘অন্তবর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ সংসদে আলোচনা হোক’- বিরোধীদলীয় নেতার প্রস্তাব

‘অন্তবর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ সংসদে আলোচনা হোক’- বিরোধীদলীয় নেতার প্রস্তাব

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে অন্তবর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রস্তাব দিয়েছেন।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচির আগে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এ প্রস্তাব উত্থাপন করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, “১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী কিছু অধ্যাদেশ বিলুপ্ত করার প্রস্তাব এসেছে। আমরা দেখেছি, যে অধ্যাদেশগুলো বিলুপ্তের প্রস্তাবে রয়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জুলাই স্পিরিটের সঙ্গে সম্পৃক্ত। সংসদে এগুলো নিয়ে আলোচনা করা উচিত।”

আইনমন্ত্রী উল্লেখ করেন, এই অধ্যাদেশগুলো পরবর্তী সময়ে বিল আকারে যাচাই-বাছাই করে সংসদে উপস্থাপন করা হবে। স্পিকার জানিয়ে দেন, ৯ তারিখের মধ্যে প্রায় ৯৩টি বিল পাস করতে হবে, তবে বিষয়গুলো পরবর্তীতে বিবেচনা করা হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “প্রতিটি বিলুপ্ত অধ্যাদেশ জনগণের অধিকার সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। তাই এগুলো সংসদে উত্থাপন করা হোক এবং আমরা এতে আলোচনা করতে চাই।”

আরও

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮

বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

রাজনীতি

বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

‘জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সব গুম-খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুতই নিশ্চ...

২০২৬-০৬-২৩ ২১:২৬

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রাজনীতি

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার বাঘোপাড়া এলাকায় ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী ত...

২০২৬-০৬-২০ ২৩:০৭