রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অবশেষে জোড়া গোলে নাসরকে শিরোপা জেতালেন রোনালদো

অবশেষে জোড়া গোলে নাসরকে শিরোপা জেতালেন রোনালদো

আল-নাসরের হয়ে মেজর ট্রফি জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোলে সৌদি প্রো লিগের শেষ রাউন্ডে দামাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করল রিয়াদের ক্লাবটি। এর মধ্য দিয়ে ২০১৯ সালের পর আল নাসর এবং সৌদিতে ২০২২ সালের শেষদিকে উড়ে যাওয়ার পর প্রথম শিরোপার দেখা পেলেন সিআরসেভেন।

আগের ম্যাচেই সৌদি প্রো লিগের শিরোপা নিশ্চিত করতে পারত আল-নাসর। গোলরক্ষকের ভুলে গোল হজম করায় তাদের সেই অপেক্ষাটা বেড়ে যায়। আর দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঝে নামে রাজ্যের হতাশা। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু–তেও শিরোপা হাতছাড়া হওয়ায় পর্তুগিজ সুপারস্টার কান্নায় ভেঙে পড়েন। অবশেষে সৌদি আরবে তার তিন বছরের যাত্রায়ও শিরোপাখরা কাটাতে না পারার সেই শঙ্কা গতকাল উড়ে গেছে!

গতকাল (বৃহস্পতিবার) আল-আওয়াল পার্কে আল-নাসরের সামনে জিতলেই আর কোনো সমীকরণ অবশিষ্ট থাকত না। কোনোভাবে পয়েন্ট হারালেই অঙ্ক কষতে বসতে হতো রোনালদো-মানেদের। বড় জয়ে তার আর দরকার হয়নি। আল-নাসরকে সাদিও মানের এগিয়ে দেওয়ার পর কিংসলে কোম্যান ব্যবধান বাড়ান। দামাক পেনাল্টিতে ব্যবধান কমানোর পর জোড়া গোলে শিরোপা নিশ্চিতের দায়িত্বটা পুরোপুরি সেরেছেন রোনালদো।

এদিন একই সময়ে মাঠে নেমেছিল রোনালদোদের সঙ্গে শিরোপার লড়াইয়ে থাকা আল-হিলার। নিজেদের ম্যাচে তৃতীয় মিনিটেই লিড নিয়ে তার শীর্ষ দুইয়ে কিছু সময়ের জন্য পরিবর্তন আনে। এদিকে, নাসর নিজেদের ম্যাচে লিড পায় ৩৩ মিনিটে। কর্নার থেকে আসা বলে হেড দিয়ে গোল করেন সেনেগালিজ তারকা মানে। এরপর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে কোম্যান জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ালে আল-নাসরের ব্যবধান দ্বিগুণ হয়।

মিনিট ছয়েক পর নাটকীয়তার ইঙ্গিত দিয়ে পেনাল্টি পেয়ে কাজে লাগিয়েছে দামাক। মোরলায়ে সিল্লা সফল স্পট কিকে স্কোরলাইন ২-১ করেন। তবে তাদের জন্য এর বেশি প্রাপ্তির কিছু ঘটেনি। ৬৩তম মিনিটে ডি-বক্সের বাঁ-দিক থেকে সরাসরি ফ্রি কিকে রোনালদো গোল করেন দূরের পোস্ট ঘেঁষে। এরপর প্রতিপক্ষের দুর্বলতায় ছয় গজ বক্সের ডান দিকে বল পেয়েই বুলেট গতির শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটিও আসে পর্তুগিজ সুপারস্টারের কাছ থেকে। এ নিয়ে এবারের লিগে ২৮ এবং পেশাদার ক্যারিয়ারে ৯৭৩তম গোল করলেন রোনালদো।

২০১৮-১৯ মৌসুমের পর শিরোপা জিতল আল-নাসর। সবমিলিয়ে তাদের একাদশ টাইটেল। মৌসুম শেষে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন আল নাসর ৩৪ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে পেল ৮৬ পয়েন্ট। অপর ম্যাচে আল ফায়হাকে ১-০ গোলে হারিয়ে রানার্সআপ আল হিলালের পয়েন্ট ৮৪।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০