রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

নতুন নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু ১৮ এপ্রিল

নতুন নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু ১৮ এপ্রিল

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, “নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি” নামের এই টুর্নামেন্টের প্রথম আসর শুরু হবে ১৮ এপ্রিল এবং চলবে ২ মে পর্যন্ত।

১২টি দলের অংশগ্রহণে আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। তবে তার আগেই সহযোগী দেশগুলোর ক্রিকেট উন্নয়নের লক্ষ্যেই এই নতুন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শীর্ষ দলগুলো এই টুর্নামেন্টে অংশ নেবে না।

প্রথম আসরে অংশ নেবে পাঁচটি দল— রুয়ান্ডা, ইতালি, নেপাল, যুক্তরাষ্ট্র এবং ভানুয়াতু। টুর্নামেন্টে ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং শীর্ষ দুই দল ফাইনালে উঠবে।

আইসিসি আরও জানিয়েছে, পাঁচটি অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বে সর্বোচ্চ স্থান পাওয়া দলগুলো এবং গত বছরের ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ না নেওয়া দলগুলো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রুয়ান্ডা মুখোমুখি হবে ইতালির, আর নেপাল খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সব ম্যাচই রুয়ান্ডার কিগালিতে অবস্থিত গাহাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে অনুষ্ঠিত হবে।

আরও

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮