শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার কিসকু। মাঠের লড়াইয়ে কিসকু সেরা হলেও মনের কোণে লুকিয়ে ছিলো একটি ছোট্ট আকুতি। কিসকু এক গণমাধ্যমে জানান, যদি তার মায়ের কাছে একটি ফোন থাকতো, তাহলে সে তার মায়ের সাথে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারতো। গণমাধ্যমে কিসকুর সেই আবেগঘন বক্তব্যের পর সেটি নজর কাড়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের।

এরই সূত্র ধরে আজ (শুক্রবার, ৩১ জুলাই) প্রতিমন্ত্রী মিরপুরে তার নিজ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কিসকুর মায়ের হাতে একটি নতুন মোবাইল ফোন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। একইসঙ্গে তার স্থায়ী কর্মসংস্থানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

গণমাধ্যমে কিসকুর আকুতির কথা জানতে পেরে ক্রীড়া প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে বিপত্তি ঘটে যখন জানা যায়, জীবিকার তাগিদে ঢাকায় আসা কিসকুর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে ক্রীড়া প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপর কর্মকর্তাদের চেষ্টায় অবশেষে তার খোঁজ মেলে এবং কিসকুর সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নেয়।

কিসকুর মা কাজের সন্ধানে ঢাকায় এলেও এখনো স্থায়ী কোনো কাজের ব্যবস্থা করতে পারেননি। এই মানবিক বিষয়টি বিবেচনায় প্রতিমন্ত্রী জানান, তারা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে, কিসকুর মাকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়া হবে। যেন তিনি একটি স্থায়ী চাকরির মাধ্যমে নিজেকে এবং তার সন্তানকে পারিবারিকভাবে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, কিসকু এখানেই থেমে থাকবে না, সে আরও বহুদূর যাবে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই জমকালো সমাপনী ও প্রধানমন্ত্রীর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর।

প্রতিমন্ত্রী জানান, সমাপনীর ঠিক পরের দিনই প্রধানমন্ত্রী কিসকুসহ এই আসরে পুরস্কৃত হওয়া সব খুদে ক্রীড়াবিদ এবং তাদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। বর্তমানে পুরস্কৃত সব ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে।

এ প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এ বিশেষ নৈশভোজের আয়োজন করা হবে বলে নিশ্চিত করেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও

সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ অগাস্ট, বিরোধী দলের ‘অপেক্ষায়’ বিএনপি

জাতীয়

সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ অগাস্ট, বিরোধী দলের ‘অপেক্ষায়’ বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার নাকি সংশোধন- এই প্রশ্নে বিরোধ রেখেই জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত য...

২০২৬-০৭-৩০ ১০:০৫

জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

জাতীয়

জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

নতুন বছর শুরু হতে এখনও কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগ্রহ তৈরি...

২০২৬-০৭-৩০ ০৯:৩৯

হবিগঞ্জের ঘটনায় ১০০ জনের নামে এনসিপি'র মামলা

জাতীয়

হবিগঞ্জের ঘটনায় ১০০ জনের নামে এনসিপি'র মামলা

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারির গাড়িবহরে হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত...

২০২৬-০৭-৩০ ০৯:২৭

শাবিপ্রবিতে পাটওয়ারী-সারজিসের সভা ঘিরে তিন শর্ত দিলো প্রক্টর অফিস

জাতীয়

শাবিপ্রবিতে পাটওয়ারী-সারজিসের সভা ঘিরে তিন শর্ত দিলো প্রক্টর অফিস

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রশক্তির আলোচনা সভা ঘিরে তিন শর্ত দিয়েছে প্রক্টর...

২০২৬-০৭-৩০ ০৮:৫৮

‘টাকার অভাবে’ চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার

জাতীয়

মেট্রোরেল লাইন-৫ ‘টাকার অভাবে’ চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার

রাজধানীর যানজট নিরসন এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাস্তবায়নাধীন মেট্রোরেল লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের উড়াল অ...

২০২৬-০৭-৩০ ০৮:৪৩

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

জাতীয়

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে প্রবেশকারী দেশগুলোর তালিকায় এবারও শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। গত কয়েক বছর ধরে ই...

২০২৬-০৭-৩০ ০৮:২৫