বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ অগাস্ট, বিরোধী দলের ‘অপেক্ষায়’ বিএনপি

সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ অগাস্ট, বিরোধী দলের ‘অপেক্ষায়’ বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার নাকি সংশোধন- এই প্রশ্নে বিরোধ রেখেই জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত যে বিশেষ কমিটি হয়েছে, তারা প্রথমবারের মতো ৪ অগাস্ট বৈঠকে বসতে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বাধীন এই কমিটি বৈঠকটি হবে জাতীয় সংসদে।

‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’র সদস্য আন্দালিভ রহমান পার্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ৪ অগাস্ট সংবিধান সংশোধন কমিটির বৈঠক হবে বলে জানানো হয়েছে।

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ার দুই দিন আগে ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনসংক্রান্ত ১২ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়।

সেদিন বিরোধী দল গণভোটের রায়কে উপেক্ষা করে এই কমিটি করার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে।

বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রাখা হলেও বিশেষ কমিটিতে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস কোনো নাম প্রস্তাব করেনি।

সংসদে তারা বলেছেন, কমিটির ধারণাগত ভিত্তিই তারা গ্রহণ করেন না; তাই এতে সদস্য দেওয়ারও প্রশ্ন আসে না।

তবে বিএনপি বলছে, যেকোনো সময় জামায়াত নাম প্রস্তাব করলে তাদের যুক্ত করা হবে।

প্রথমে ১৭ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল। এতে বিএনপির সাতজন, বাংলাদেশ জাতীয় পার্টির একজন, গণসংহতি আন্দোলনের একজন, গণঅধিকার পরিষদের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, স্বতন্ত্র একজন এবং বিরোধী দলের পাঁচজন সদস্য রাখার পরিকল্পনা ছিল।

 

সে দিন সংসদে চিফ হুইপ জানান, বিরোধী দলের সদস্যদের নাম চেয়ে কয়েক দফা যোগাযোগ করা হলেও তারা এখন পর্যন্ত কোনো নাম দেননি। তাই বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্য রেখে আপাতত ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হচ্ছে। পরে বিরোধী দল সদস্যদের নাম দিলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

কমিটির সদস্যরা হলেন—সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।

বুধবার সন্ধ্যায় জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান বলেন, “আমরা সংশোধন কমিটিতে কোনো নাম দেব না। আমরা এতে যুক্ত হচ্ছি না।”

কমিটিতে না গেলেও সংসদে কথা বলার সুযোগ আছে, বলেন নাজিবুর রহমান।

তার ভাষ্য, “কমিটি তো সংসদে পাশ হয়েছে। আর সুযোগ নেই। তাছাড়া আমরা সংসদে ও সংসদের বাইরে তো কথা বলবই।’

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, “সরকার ইতোমধ্যে জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা দেখতে চাই, সেটা তারা পূরণ করে কিনা।”

তবে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলছেন, “জামায়াতে ইসলামী যেকোনো সময় নাম দিলেই তাদের নাম যুক্ত করা হবে। এরপর সংসদে তা তোলা হবে।”

জামায়াতের পক্ষ থেকে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি না করে ‘সংস্কার কমিটি’ করার প্রস্তাব ছিল। যদিও সরকারি দল এতে সায় দেয়নি।

সংসদের দ্বিতীয় অধিবেশনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছিলেন, তারা ‘কনসেপচুয়ালি’ সংবিধান সংশোধন কমিটিকে গ্রহণ করেননি।

বুধবার রাতে সংবিধান সংশোধন কমিটির সদস্য নূরুল ইসলাম মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৪ অগাস্ট আসন্ন বৈঠকে পরিচিতিমূলক আলোচনাই হবে।

আলোচনার এজেন্ডা প্রথম বৈঠকের পরই জানা যাবে, বলেন বিএনপির এই সংসদ সদস্য।

১৯৭২ সালের ১১ এপ্রিল বাংলাদেশের সংবিধানের খসড়া তৈরির জন্য ৩৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান বা চেয়ারম্যান ছিলেন ড. কামাল হোসেন। এর পর বিভিন্ন সরকারের সময় সংবিধান সংশোধন করা হয়েছে।

তবে চাকরিতে কোটা নিয়ে জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাষ্ট্রসংস্কারের জোরালো দাবি ওঠে।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরার পর সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক), নির্বাচন ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কারসহ ১১টি খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

আরও

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

জাতীয়

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে প্রবেশকারী দেশগুলোর তালিকায় এবারও শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। গত কয়েক বছর ধরে ই...

২০২৬-০৭-৩০ ০৮:২৫

পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

জাতীয়

পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদের ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত লিখিত...

২০২৬-০৭-৩০ ০৮:২০

জিয়াউল আহসানের আরেকটি বাসায় দুদকের ইনভেন্টরি কার্যক্রম

জাতীয়

জিয়াউল আহসানের আরেকটি বাসায় দুদকের ইনভেন্টরি কার্যক্রম

মেজর জেনারেল (বরখাস্তকৃত) জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত আরেকটি বাসায় ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছ...

২০২৬-০৭-২৯ ১৮:০৬

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয়

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্...

২০২৬-০৭-২৯ ১৮:০৪

গভীর রাতে সারজিস আলমের পোস্ট, এনসিপির দুই পদযাত্রা স্থগিত

জাতীয়

গভীর রাতে সারজিস আলমের পোস্ট, এনসিপির দুই পদযাত্রা স্থগিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম হবিগঞ্জে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (৩০ জুলাই) ব...

২০২৬-০৭-২৯ ০৯:১৬

সব ধরনের সয়াবিন তেলেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক

জাতীয়

সব ধরনের সয়াবিন তেলেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ব্র্যান্ডেড ও নন-ব্র্যান্ডেড উভয় ধরনের সয়াবিন তেলেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে...

২০২৬-০৭-২৯ ০৯:০৩