বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণ

আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের স্থাপিত আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (নর্থ) বিদ্যুৎকেন্দ্র থেকে পুনর্নির্ধারিত লেভেলাইজড ট্যারিফ অনুযায়ী বিদ্যুৎ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করে। কেন্দ্রটি ২০১৭ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু করে এবং ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

বিদ্যমান লেভেলাইজড ট্যারিফ প্রতি কিলোওয়াট ঘণ্টায় পাঁচ টাকা চার পয়সার পরিবর্তে পুনর্নির্ধারিত ট্যারিফ পাঁচ টাকা তিন পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ খাতে অধিকতর গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে এ ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

পুনর্নির্ধারিত ট্যারিফ কার্যকর হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বছরে প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা সাশ্রয় হবে। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে চুক্তির অবশিষ্ট ১৬ বছর ১০ মাস ১০ দিনের মেয়াদে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিপরীতে মোট ২২ হাজার ৬১৮ কোটি ১২ লাখ টাকা পরিশোধ করতে হবে।

জানা গেছে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় বিদ্যুৎ বিক্রি থেকে অর্জিত লভ্যাংশ সরকারের লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮