মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে

নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ওই স্কুলের অফিস সহকারীর বিরুদ্ধে। রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের আলাদাতপুরে নড়াইল কালেক্টরেট স্কুলে এ ঘটনা ঘটে।

আহত ওই প্রধান শিক্ষকের নাম মো. উজির আলী(৩৪)। তিনি নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। উজির আলী লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।

অপর দিকে অভিযুক্ত রাকিব হোসেন ( অন্তর) একই স্কুলের অফিস সহকারী পদে কর্মরত রয়েছে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে অভিভাবকরা কালেক্টরেট স্কুলে যান শিক্ষার্থীর বেতন পরিশোধের জন্য। বিদ্যালটির অফিস সহকারী রাকিব হোসেন (অন্তর) বেতন না নিয়েই বেশ কযেকজন অভিভাবকের সাথে দুর্ব্যবহার করেন। এ ঘটনা জানতে পেরে প্রধান শিক্ষক অফিস সহকারীর কাছে দূর্ব্যবহারের কারন জানতে চান।তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় প্রধান শিক্ষক রুম থেকে বেরিয়ে যেতে গেলে অফিস সহকারী অন্তর তাকে ছুরিকাঘাত করেন। এসময়

অন্য শিক্ষকরা দ্রুত ছুটে এসে আহত প্রধান শিক্ষকে জেলা হাসাপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অন্তর।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, প্রধান শিক্ষক উজির আলীর হাত-মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, এঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি।হাসপাতালে গিয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হয়েছে । অভিযুক্তকে রাকিব হোসেন অন্তরকে ধরতে অভিযান চলছে।

আরও

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...

২০২৬-০৯-০৮ ১৭:৫১

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

সারা দেশ

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...

২০২৬-০৯-০৮ ১৭:৫০

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...

২০২৬-০৯-০৮ ১৭:২০

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে ৪৫০জন কিশোরী ও গর্ভবতী নারীদের ডিগনিটি কিট ও ওয়াটার জার বিতরণ ক...

২০২৬-০৯-০৮ ১৭:১৮