মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় তুলি বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তার স্বামী রবিন মোল্যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রবিন মোল্যা (২৫) ওই গ্রামের সাকায়েত মোল্যার ছেলে। তুলি বেগম একই ইউনিয়নের মোচড়া গ্রামের ইলিয়াস শেখের মেয়ে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে রবিন মোল্যার সঙ্গে তুলির বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন রবিন—এমন অভিযোগ পরিবারের। একপর্যায়ে তুলির বাবা ইলিয়াস শেখ জামাইকে ৫০ হাজার টাকা দেন। এরপরও রবিন আবার টাকার জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ করা হয়।

শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর পরদিন ভোরে পুলিশ গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তুলির মরদেহ উদ্ধার করে।

তুলির বাবা ইলিয়াস শেখ অভিযোগ করেন, তার মেয়ের গলা, কান, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যৌতুকের টাকার জন্য রবিন ও তার পরিবারের সদস্যরা তুলিকে হত্যা করেছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি মেয়ের হত্যার বিচার দাবি করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে রবিন মোল্যার বক্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩