সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস অসুস্থ হয়ে হাসপাতালে

নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস অসুস্থ হয়ে হাসপাতালে

হৃদরোগে আক্রান্ত হয়েছেন ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী ও শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি। তাঁকে ইরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাঁর পরিবারের পরিচালিত একটি ফাউন্ডেশন জানিয়েছে।

ইরানে নারীদের অধিকার রক্ষা এবং মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে আন্দোলনের জন্য কারাবন্দী থাকা অবস্থায় ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ৫০ পেরোনো নার্গিস মোহাম্মদি। তাঁর অসুস্থতা নিয়ে নরওয়েজীয় নোবেল কমিটির সচিব উদ্বেগ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার এক বার্তায় তিনি জানান, কারাগারে হার্ট অ্যাটাকের পর এই মানবাধিকারকর্মীর শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে।

গত শুক্রবার নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হওয়ায় আজ জরুরি ভিত্তিতে তাঁকে জানজান শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি দুবার জ্ঞান হারান এবং তাঁর হার্টে মারাত্মক জটিলতা দেখা দিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, কারাগারের চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা সেখানে সামাল দেওয়া সম্ভব নয় জানালে তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও এর আগে তেহরানে তাঁর নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চিকিৎসা করানোর কথা বলা হয়েছিল।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এই বিবৃতির সত্যতা নিশ্চিত করতে পারেনি। বিবৃতিতে তাঁর হাসপাতালের নেওয়ার বিষয়টি ‘শেষ মুহূর্তের মরিয়া’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, তাঁর গুরুতর স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় হয়তো অনেক দেরি হয়ে গেছে।

ফাউন্ডেশন গত ফেব্রুয়ারিতে জানিয়েছিল, নার্গিস মোহাম্মদিকে নতুন করে আরও সাড়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সে সময় নোবেল কমিটি তেহরানকে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল।

আইনজীবী খসরু আলিকোর্দির মৃত্যুর প্রতিবাদ করার পর গত ডিসেম্বরে নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়। প্রসিকিউটর হাসান হেমাতিফার তখন সাংবাদিকদের বলেছিলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আলিকোর্দির স্মরণসভায় নার্গিস উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন এবং উপস্থিতদের ‘আইনবিরোধী স্লোগান’ দিতে ও ‘শান্তি বিঘ্নিত’ করতে উৎসাহিত করেছিলেন।

ফাউন্ডেশন জানায়, গতকাল শুক্রবার সকালে কয়েক দিন ধরে উচ্চ রক্তচাপ ও তীব্র বমি বমি ভাব থাকার পর নার্গিস মোহাম্মদি মূর্ছা যান। কয়েক দফা বমি করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত কারাগারের মেডিকেল ইউনিটে নিয়ে স্যালাইন দেওয়া হয়।

এর আগে তিনবার এনজিওপ্লাস্টি করা এই মানবাধিকারকর্মীর জীবন এখন হুমকির মুখে বলে তাঁর পরিবার জানিয়েছে। তাঁর পরিবার বলেছে, ‘আমরা অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নেওয়ার এবং শান্তিপূর্ণ মানবাধিকার কর্মকাণ্ডের জন্য দেওয়া সব সাজা নিঃশর্তভাবে বাতিলের দাবি জানাচ্ছি।’

আরও

প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট, অতঃপর...

আন্তর্জাতিক

প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট, অতঃপর...

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় তাসনিম আক্তার লিজা (২১) নামে এক...

২০২৬-০৮-১৬ ২২:১৬

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২

আন্তর্জাতিক

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে ১২ জন নিহত এবং ৪৭ জন আহত হয়ে...

২০২৬-০৮-১৬ ১৯:২১

শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার পুনরায় অনুরোধ জানালেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে...

২০২৬-০৮-১৬ ১২:১৪

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ক চুক্তি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপা...

২০২৬-০৮-১৬ ১০:০৯

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

আন্তর্জাতিক

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

গত কাল ১৪ আগস্ট শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের পুলিশ বিষয়ক মন্ত্রী...

২০২৬-০৮-১৫ ১২:৩১

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। আজ শনিবার স্থানীয় সময় ভোর ৫ টা ৫৮ মিনি...

২০২৬-০৮-১৫ ০৮:৩৪