শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

নিজেকে হারায়ে খুঁজছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

নিজেকে হারায়ে খুঁজছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পল পগবা। ছিলেন ফ্রান্স একাদশের নিয়মিত মুখ। বিশ্বকাপের পর আর নিজের ছন্দে ফিরতে পারেননি এই মিডফিল্ডার। চোটে জর্জরিত পগবার ক্যারিয়ারই এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

বর্তমানে ফরাসি ক্লাব মোনাকোতে খেলছেন পল পগবা। নতুন মৌসুম শুরুর আগেই বড় এক ধাক্কা খেলেন ফরাসি মিডফিল্ডার। এই তারকা আবারও ইনজুরিতে পড়েছেন, যা তার ফুটবল ক্যারিয়ারকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, ইংল্যান্ডে মোনাকোর অনুশীলন চলাকালীন একটি ছোট ম্যাচে অংশ নেওয়ার সময় বাঁ ঊরুতে ব্যথা অনুভব করেন এই তারকা। ফলে অনুশীলন শেষ না করেই মাঠ ছাড়তে হয় তাকে।

পগবার জন্য এই ইনজুরি একদমই অসময়ে এল। প্রাক-মৌসুমে তিনি মাত্র ৪৫ মিনিট মাঠে ছিলেন। গত সপ্তাহের শেষে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করলেও আবারও ছিটকে গেলেন তিনি। গত মৌসুমেও ইনজুরি পগবাকে স্বস্তিতে থাকতে দেয়নি। মোনাকোর হয়ে মাত্র ছয়টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। মৌসুমের বড় একটা সময় তাকে মাঠের বাইরেই কাটাতে হয়েছে।

পগবার শারীরিক অবস্থা নিয়ে ক্লাবে এক ধরনের অস্পষ্টতা আগে থেকেই ছিল। তাই ক্লাবের জেনারেল ম্যানেজার থিয়াগো স্কুরো জানিয়েছিলেন, প্রাক-মৌসুম হবে এই ফরাসি তারকাকে যাচাই করার বড় সুযোগ। কিন্তু নতুন এই চোট সেই পরিকল্পনাকে ভেস্তে দিল।

৩৩ বছর বয়সী পগবার ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তার মুখে। ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার পর থেকে তার ক্যারিয়ারের গ্রাফ কেবলই নিচের দিকে। ২০১৮ বিশ্বকাপের সময় তিনি ছিলেন ফর্মের তুঙ্গে। ফ্রান্সের শিরোপা জয়ে রেখেছিলেন অনন্য ভূমিকা। তবে বিশ্বকাপের পর থেকেই তার ক্যারিয়ারে পতন শুরু হয়। ম্যানচেস্টার ইউনাইটেডে কয়েক মৌসুম কাটিয়ে ২০২১-২২ মৌসুমে ফ্রি ট্রান্সফারে ফেরেন জুভেন্টাসে।

ইতালিতে ফেরাটাও তার জন্য সুখকর হয়নি। ২০২২ সালের আগস্টে তার ভাই দাবি করেন, কিলিয়ান এমবাপ্পের ক্ষতি করার জন্য পগবা একজন ওঝা নিয়োগ করেছিলেন। এই পারিবারিক বিবাদ আদালত পর্যন্ত গড়ায় এবং ব্ল্যাকমেইল করার অভিযোগে পগবার ভাই মাতিয়াস পগবাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালে ডোপিংয়ের দায়ে চার বছরের জন্য নিষিদ্ধ হন পগবা। একের পর এক দুঃসংবাদ যেন তার ছায়ার মতো সঙ্গী হয়ে উঠেছিল। তবে পরবর্তীতে শাস্তির মেয়াদ কমানো হলে ২০২৫ সালে তিনি আবারও ফুটবল মাঠে ফেরার সুযোগ পান। কিন্তু এবারের নতুন চোট আবারও তার ক্যারিয়ারের সামনে বড় এক প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল।

আরও

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

খেলাধুলা

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

কোনো কারণ না জানিয়েই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

২০২৬-১০-০১ ১৫:১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিম । ৩৮...

২০২৬-০৯-৩০ ১২:৩১