নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই কার্যক্রম: জরিমানা, বন্ধের নির্দেশ
মুন্সীগঞ্জ, রিপোর্টার
|
২০২৬-০৪-০৭ ২১:৩১
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই রিসোর্ট ও রেস্তোরাঁ পরিচালনার অভিযোগে মর্ডান গ্রিন সিটি নামক একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অদ্য ৭ই এপ্রিল ২৬ মঙ্গলবার বিকেলে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট আইন, ২০১৪ অনুযায়ী প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছিল।
অভিযান চলাকালে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে জরিমানা করার পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন সনদ প্রাপ্তি না হওয়া পর্যন্ত রিসোর্টটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান পরিচালনা চলমান থাকবে।