মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত মা-বাবার সাথে ছেলের দাফন

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত মা-বাবার সাথে ছেলের দাফন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লাইনের লিকেজ থেকে জমা হওয়া গ্যাসের বিস্ফোরণে দগ্ধ পরিবারের তিনজন সদস্য মারা গেছেন। তাদের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বলেও জানিয়েছেন স্বজনরা।

সোমবার (১৫ জুন) ভোর পৌনে পাঁচটায় দগ্ধ সবজি বিক্রেতা আব্দুল মান্নানের (৫০) মৃত্যুর ৫ ঘন্টা পর মারা গেছেন তার ১৯ বছর বয়সী ছেলে সিয়াম।

দুইদিন আগে ১২ জুন দুপুরে মারা যান মান্নানের স্ত্রী সুলতানা (৩৫)।

তারা সকলেই ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

গত ১১ জুন সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চানপুর এলাকার একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন এ পরিবারের চারজন সদস্য ও প্রতিবেশী এক শিশু।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, সুলতানার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। অন্যদিকে তার স্বামী মান্নানের ৩৫ শতাংশ এবং সন্তান সিয়ামের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

একই হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৪১ শতাংশ পুড়ে যাওয়া এ পরিবারের অপর সদস্য ১৩ বছর বয়সী মিম। ৮ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসা নিচ্ছেন প্রতিবেশী ৮ বছর বয়সী হযরত আলীও। 

নিহত মান্নানের স্বজনরা জানিয়েছেন, একই পরিবারের তিন সদস্যের মরদেহ কুমিল্লায় তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

এদিকে, আগুনের ঘটনার সময় কাঁচপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ওই সময় জানিয়েছিলেন, বাড়িটিতে তিতাসের গ্যাস লাইনের পাশাপাশি সিলিন্ডারের সংযোগও ছিল।

রান্নাঘরে রাতে জমে থাকা গ্যাসে সকালে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। তদন্তের পর লিকেজের মূল উৎস সুনির্দিষ্টভাবে জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭