মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে ডাকাত ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা,আহত-৩

নারায়ণগঞ্জে ডাকাত ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা,আহত-৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার ঘটনায় একজন সহকারী উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. স্বপন এবং কনস্টেবল আবু হানিফ ও মনির হোসেন।

তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে পুলিশের একটি দল ওই এলাকায় যায়। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে এবং রড দিয়ে আঘাত করে।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার পর পুলিশের ওপর হামলায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

তবে সাহেব আলীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

পুলিশের একটি সূত্র জানায়, সাহেব আলী হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগসহ অন্তত ২০টি মামলা রয়েছে। তাকে একাধিকবার গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে গ্রেপ্তার করতে গিয়ে এর আগেও হামলার শিকার হয়েছেন র‌্যাব ও পুলিশের সদস্যরা।

গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে একই এলাকায় অভিযান চালিয়ে সাহেব আলীকে আটক করেছিল র‌্যাব-১১। পরে তার সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় র‌্যাবের তিন সদস্যসহ স্থানীয় এক ব্যক্তি আহত হন।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩