রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ময়মনসিংহে জামায়াত আমিরের পদ স্থগিত, ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন

ময়মনসিংহে জামায়াত আমিরের পদ স্থগিত, ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন

মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত রুকনদের সদস্যপদ স্থগিতের দলীয় সিদ্ধান্তের জেরে ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন মাস্টার।

বুধবার (২২ জুলাই) ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম এ ঘোষণা দেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জামায়াতের রুকনদের সদস্যপদ স্থগিতের ধারাবাহিকতায় প্রভাষক গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকতা করে আসছেন।

এদিকে গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিতের পর ফুলপুর উপজেলা জামায়াতের সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তন এসেছে। ভারপ্রাপ্ত আমির হিসেবে জাকির হোসেন মাস্টারের দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে।

আরও

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

রাজনীতি

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত...

২০২৬-১০-০১ ১৪:৪৭

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১

বড় ভাই বা আপার মদদ ছাড়া সন্ত্রাসীদের এত সাহস নেই’

রাজনীতি

বড় ভাই বা আপার মদদ ছাড়া সন্ত্রাসীদের এত সাহস নেই’

হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র মদদ না থাকলে ঢাকা শহরের কোনো সন্ত্রাসী গ্রুপের এত সাহস নেই যে একটি প্র...

২০২৬-০৯-২৯ ১৩:৪০