বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিতল লাহোর

মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিতল লাহোর

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একাদশ আসরের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিল মুস্তাফিজ-ইমনের দল লাহোর কালান্দার্স। যদিও পারভেজ হোসেন ইমন তার অভিষেক রাঙাতে পারেননি। ১৩ বলে আউট হন ১৪ রান করে। বিপরীতে মুস্তাফিজুর রহমান নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি এক উইকেট নিয়ে লাহোরের জয়ে ভূমিকা রেখেছে। তাদের বিপক্ষে ৬৯ রানের বড় ব্যবধানে হেরেছে হায়দরাবাদ কিংসমেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামা লাহোর কালান্দার্স ২০ ওভারে ৬ উইকেটে ১৯৯ রানের বড় পুঁজি পায়। তাদের পক্ষে সর্বোচ্চ ওপেনার ফখর জামান ৩৯ বলে ৫৩ এবং হাসিবউল্লাহ খান ২৮ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ১৯ বলে ৩০ এবং সিকান্দার রাজা ১০ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেছেন।

সর্বশেষ বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে মিডল অর্ডারে ব্যাট করেছেন পারভেজ ইমন। লাহোরও সেই পথে হেঁটেছে। ওপেনিংয়ে দারুণ শুরুর পর ১০ রানের ব্যবধানে তারা তিন উইকেট হারায়। চার নম্বরে ব্যাট করতে নেমে ইমন লং অনে ছক্কা মেরেছেন মার্নাস লাবুশেনের বলে। রাইলি মেরেডিথের বল খেলার চেষ্টায় কিছুটা আগে ব্যাট চালিয়েছেন এই বাংলাদেশি ব্যাটার। টাইমিংয়ের গড়বড়ে রিজওয়ান মাহমুদের হাতে ক্যাচ দিয়েছেন ইমন। তবে শেষদিকে হাসিবুল্লাহ-রাজা-আফ্রিদির ক্যামিওতে বড় সংগ্রহ গড়ে লাহোর। হায়দরাবাদের মেরেডিথ ও হাসান খান ২টি করে উইকেট নিয়েছেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদ কিংসমেনের শুরুটা ভালোই হয়েছে। যদিও দ্রুতই আউট হয়েছেন ওপেনার দুজন। উসমান খান ৯ এবং সাইম আইয়ুব ১৭ রান করেন। তবে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তোলে হায়দরাবাদ। চাপে পড়া দলটির কাজ আরও কঠিন করে তোলেন ষষ্ঠ ওভারে আক্রমণে আসা মুস্তাফিজ। প্রথম স্পেলের ২ ওভারে তিনি স্রেফ ৯ রান দিয়েছেন। এর মাঝে উইকেটও নিয়েছেন একটি। ফিজের স্লোয়ারে ইরফান খান ক্যাচ আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ হারের পথে ছুটতে থাকে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ।

লাবুশেনের ২২ বলে করা ২৬ রানই দলটির পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এরপর নয় নম্বরে নামা মেরেডিথের ১৯ রান তালিকায় দ্বিতীয়। শেষদিকে বাংলাদেশি তারকা মুস্তাফিজ আরও ২ ওভারের স্পেলে বোলিং কোটা পূর্ণ করেন। যদিও উইকেট পাওয়া হয়নি আর। ৪ ওভারে তার বোলিং ফিগার ১৯/১।

এ ছাড়া হারিস রউফ, রাজা ও উবাইদ শাহ ২টি করে এবং শাহিন আফ্রিদি ১ উইকেট নেন। হায়দরাবাদ ১৩০ রানে অলআউট হয়ে পিএসএল যাত্রা শুরু করল।

আরও

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

ম্যাচে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে বেড়েছে আক্রমণের সংখ্যাও। কিন্তু একাধিক ভুল, অমিল পরিকল্পনায় ব...

২০২৬-০৬-৩০ ১০:৩৬

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

খেলাধুলা

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের...

২০২৬-০৬-৩০ ১০:৩৫

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

খেলাধুলা

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানি টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার তারা দাপট দেখিয়ে এক ম্যাচ...

২০২৬-০৬-৩০ ০৯:২২

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

খেলাধুলা

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন দেখা কার্লো আন...

২০২৬-০৬-২৯ ১০:৪৭

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সৌদি আরবের ফুটবল প্রধানের পদত্যাগ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সৌদি আরবের ফুটবল প্রধানের পদত্যাগ

আর্জেন্টিনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ শুরু করলেও বাকি দুই ম্যাচ হেরেই বাড়ির পথ ধরে সৌদি আরব। কিন্তু এরপর থেকে তাদের ঘ...

২০২৬-০৬-২৯ ১০:০৮

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

খেলাধুলা

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ান জায়ান্ট জাপান। তবে টেক্সাস...

২০২৬-০৬-২৯ ০৮:৫২