সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মুস্তাফিজ ইস্যুতে ভুল স্বীকার করলেন আইপিএল চেয়ারম্যান

মুস্তাফিজ ইস্যুতে ভুল স্বীকার করলেন আইপিএল চেয়ারম্যান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এই সিদ্ধান্ত নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এই সিদ্ধান্ত নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। তিনি ভুল স্বীকার করে বিষয়টিকে 'দুঃখজনক' বলে আখ্যায়িত করেছেন।

ভারতীয় গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমল বলেন, “আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই। কখনও কখনও বিষয়গুলো এইভাবেই ঘটে।”

তিনি আরও বলেন, “ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে। তবে মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে, যার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। আমি বিশ্বাস করি ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এমন পরিস্থিতি আর তৈরি হবে না।”

আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আসর শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।

এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা হয়। পরিস্থিতির প্রেক্ষিতে পরবর্তীতে সেই বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ।

এদিকে বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলছেন মুস্তাফিজুর রহমান। নিলামের আগেই সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স।

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭