শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং সার ও বীজ বিক্রেতা সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে সারের বরাদ্দ দেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করা যাবে না। সরকার কৃষকদের জন্য সারে উল্লেখযোগ্য ভর্তুকি দিচ্ছে উল্লেখ করে তিনি সার ডিলারদের সরকারি সব নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেন।

তিনি মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রেতাকে বাধ্যতামূলকভাবে ক্যাশ মেমো প্রদান, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সার উত্তোলন এবং সরকার নির্ধারিত স্থানে সার ও বীজ বিক্রি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা কিংবা সরকারি বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি কৃষকদের শুধু উৎপাদনের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি গুণগত মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। মানসম্মত কৃষিপণ্য উৎপাদন বাড়ানো গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে কৃষকরা আরও লাভবান হতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

আরও

গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, নারীসহ আটক - ৩

সারা দেশ

গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, নারীসহ আটক - ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে পাচারের সময় প্রায় তিন মন ওজনের এক কোটি ১৯ লক্ষ টাকার দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধা...

২০২৬-০৯-২৫ ২২:৪৫

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও একই পরিবারের নিখোঁজ চার সদস্যে...

২০২৬-০৯-২৫ ২২:৪২

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

সারা দেশ

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন...

২০২৬-০৯-২৫ ২২:৩৫

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

সারা দেশ

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ট...

২০২৬-০৯-২৫ ২০:৪৪

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতি আজকে মজবুত-শক্তিশালী, আমাদের রিজার্ভ সর্ব সময়ের চেয়ে এখন বেশি আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন...

২০২৬-০৯-২৫ ২০:৪৩