বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে খামেনির শোকযাত্রায় মাহমুদ আহমাদিনেজাদ

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে খামেনির শোকযাত্রায় মাহমুদ আহমাদিনেজাদ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় জনসমক্ষে উপস্থিত হয়ে মৃত্যুর গুঞ্জনের অবসান ঘটালেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। যুদ্ধ শুরুর পর তাকে নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়লেও সোমবার (৭ জুলাই) রাজধানী তেহরানে লাখো মানুষের শোকমিছিলে অংশ নিতে দেখা যায় তাকে।

কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরে শোকাহত মানুষের ভিড়ে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শুরুর দিকে তার বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েকটি রাষ্ট্রীয় ঘনিষ্ঠ গণমাধ্যমে তাকে নিহত বলে দাবি করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় তিনি জনসমক্ষে অনুপস্থিত থাকায় তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়। তবে ইরান সরকার কখনোই তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

শোকযাত্রায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফসহ দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা।

তবে ইরানের জীবিত দুই সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিকে অনুষ্ঠানে দেখা যায়নি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাদের এ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিও জনসমক্ষে উপস্থিত হননি। দায়িত্ব গ্রহণের পর থেকে এখনো তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে রোববার জানাজার নামাজে খামেনির তিন ছেলে—মোস্তাফা, মাসউদ ও মেইসাম—সামনের সারিতে অংশ নেন, যা ছিল বাবার মৃত্যুর পর তাদের প্রথম প্রকাশ্য উপস্থিতি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত হেলিকপ্টার ভিডিওতে রাজধানী তেহরানজুড়ে মানুষের ঢল দেখা গেছে। কর্তৃপক্ষের ধারণা, জানাজা ও শোকযাত্রায় প্রায় দুই কোটি মানুষ অংশ নিতে পারেন।

শোকযাত্রায় অংশ নেওয়া মানুষ ‘আমার শহীদ নেতা, আপনার পথচলা অব্যাহত থাকবে’ স্লোগান দেন। জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিনের সঙ্গে হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনও একই ট্রাকে বহন করা হয়।

রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শনিবার শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এরপর খামেনির মরদেহ তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করা হবে। এর আগে কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় পৃথক শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮