রবিবার, ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মরক্কোয় সামরিক মহড়ায় অংশ নিয়ে নিখোঁজ ২ মার্কিন সেনা

মরক্কোয় সামরিক মহড়ায় অংশ নিয়ে নিখোঁজ ২ মার্কিন সেনা

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় বার্ষিক বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর দুই মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। রবিবার যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এ তথ্য জানিয়েছে।

আফ্রিকম জানিয়েছে, ‘আফ্রিকান লায়ন’ নামক ওই সামরিক মহড়ায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্র, মরক্কো ও অন্যান্য দেশগুলো নিখোঁজ দুই সেনার সন্ধানে একটি যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ঘটনাটি এখনও তদন্তাধীন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত ২ মে আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী তান তান অঞ্চলের ক্যাপ দ্রা প্রশিক্ষণ এলাকার কাছে এই ঘটনা ঘটে। এই যুদ্ধ মহড়াটি গত এপ্রিলে শুরু হয় এবং এটি তিউনিসিয়া, ঘানা ও সেনেগালসহ মোট চারটি দেশে পরিচালিত হচ্ছে। চলতি মে মাসের শুরুর দিকে এটি শেষ হওয়ার কথা রয়েছে।

২০০৪ সাল থেকে চলে আসা ‘আফ্রিকান লায়ন’ হলো আফ্রিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বার্ষিক যৌথ সামরিক মহড়া। এতে সাধারণত যুক্তরাষ্ট্র এবং তাদের শীর্ষস্থানীয় আফ্রিকান মিত্র দেশগুলোর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা অংশ নেন।

মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, এই বার্ষিক বহুজাতিক অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে এবং বৈশ্বিক সংকটের মুখে অংশগ্রহণকারী বাহিনীগুলোর প্রস্তুতিকে আরও নিখুঁত করার ক্ষেত্র হিসেবে কাজ করে।

আরও

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ট্রাম্পের সামনে ‘যুদ্ধ না খারাপ চুক্তি’—আইআরজিসির হুঁশিয়ারি

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ট্রাম্পের সামনে ‘যুদ্ধ না খারাপ চুক্তি’—আইআরজিসির হুঁশিয়ারি

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিট দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ক্রমেই সী...

২০২৬-০৫-০৩ ১৭:০৪

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির একটি বহুতল ভবনে লাগা আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২ মে) সকালে সেখানকার ভিবেক বিহার এলা...

২০২৬-০৫-০৩ ১১:২৬

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে রাসায়নিক সারের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরান-ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্...

২০২৬-০৫-০২ ২৩:২১

হরমুজ প্রণারি নিয়ন্ত্রণে খসড়া আইন প্রস্তুত করেছে ইরান

আন্তর্জাতিক

হরমুজ প্রণারি নিয়ন্ত্রণে খসড়া আইন প্রস্তুত করেছে ইরান

হরমুজ প্রণারি নিয়ন্ত্রণে খসড়া আইন প্রস্তুত করেছে ইরান। দেশটির পার্লামেন্টের উপ-স্পিকার হামিদরেজা হাজি- বাবায়ি বলেছেন, নত...

২০২৬-০৫-০২ ২৩:১৯

হরমুজে অস্ত্র-মার্কিন ঘাঁটির পণ্যবাহী জাহাজে ইরানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

হরমুজে অস্ত্র-মার্কিন ঘাঁটির পণ্যবাহী জাহাজে ইরানের নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালি ও আরব সাগরে নিরাপদ যাতায়াতের জন্য নতুন নিয়ম জারি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা বলেছে, এখন থেকে...

২০২৬-০৫-০২ ২৩:১৮

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি মানছে না: ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি মানছে না: ইরান

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি (এনপিটি) মানছে না বলে অভিযোগ তুলেছে ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন ওয়...

২০২৬-০৫-০২ ২৩:১৬