সোমবার, ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর যে দুর্বলতা স্বীকার করলেন আনচেলত্তি

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর যে দুর্বলতা স্বীকার করলেন আনচেলত্তি

মরক্কোর বিপক্ষে শুরুটা যে ভালো হয়নি তা অকপটে স্বীকার করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ অভিযানে তাদের শুরুটা হয়েছে ১-১ সমতায়। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ব্রাজিল মাত্র ২১ মিনিটে পিছিয়ে পড়ে মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার ইসমাইল সাইবারির গোলে। ১১ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোলে ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিলকে সমতায় ফেরান।

পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার পর ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে নামা আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয় আমাদের শুরুটা ভালো হয়নি, দল কিছুটা উদ্বিগ্ন ছিল। ফলে আমরা বল হারিয়েছি এবং অনেক ডুয়েলেও হেরেছি। প্রথমার্ধ ভালো ছিল না, কিছুটা উন্নতি হয় দ্বিতীয়ার্ধে। এটি কঠিন ম্যাচ ছিল, কারণ মরক্কো বেশ ভালো দল।'

শিষ্যদের চাপে থাকার বিষয়টি পুনরাবৃত্তি করে ব্রাজিল কোচ বলেন, ‘কিছুটা দুশ্চিন্তা ছিল মনে হয়। শুরুর দিকেই সেই চাপ কমিয়ে বিপজ্জনক হয়ে উঠত পারত। একইভাবে ম্যাচ আরও নিয়ন্ত্রণে থাকতে পারত আমাদের।’ আত্মসমালোচনা করলেও, ম্যাচের ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আনচেলত্তি। বিশ্বকাপের শুরুটা আরও ভালো হবে আশা করেছিলেন ঠিক, একইসঙ্গে মরক্কো ভালো দল এবং পারফরম্যান্সও চ্যালেঞ্জিং হওয়ায় ড্র–তেও পুরোপুরি নাখোশ নন তিনি।

পরবর্তীতে সংবাদ সম্মেলনে পরের ম্যাচে আরও ভালো কিছুর প্রত্যাশা জানিয়েছেন ইতালিয়ান এই কিংবদন্তি কোচ, ‘আমিও উদ্বিগ্ন ছিলাম, আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, মাঠে দলকে কিছুটা ভারসাম্যহীনও মনে হয়েছে। পরের ম্যাচে দল ভালো করবে। প্রথমার্ধে অনেক সমস্যা ছিল, পা থেকে বল হারিয়েছি। এসব ক্ষেত্রে উন্নতি করতে হবে। আমাদের আত্মবিশ্বাস হারানো চলবে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। প্রথম ম্যাচেই আপনি বিশ্বকাপ জিততে পারবেন না। তবে ফলাফল একেবারেই খারাপ নয়, তবে আমরা পরের অংশে আরও ভালো লড়ব।’

আগামী ২০ জুন সকালে ‘সি’ গ্রুপে ব্রাজিলের পরের ম্যাচ হাইতির সঙ্গে। তার আগে নিজেদের উন্নতি ও শুরুর একাদশ নিয়ে আরও মনোনিবেশ করবেন আনচেলত্তি, ‘আমি এই ফলাফলে সন্তুষ্ট নই। আমাদের অবশ্যই ‍উন্নতি প্রয়োজন, এটাই স্বাভাবিক। মরক্কো পুরো ম্যাচে গোছালো ছিল এবং লড়াইটা কঠিন করে তোলে। স্কোয়াড থেকে আমাকে সুবিধা নিয়ে সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। আগেও বলেছি শুরুর একাদশই খেলা শেষ করবে না, তাদের বদলি নামা বাকিরাও ভালো খেলে।’

‘আমাদের শেষ পর্যন্ত লড়তে হবে, কোথায় উন্নতি করতে হবে আমি পরিষ্কার। আমরা দুটি প্রীতি ম্যাচে যা করেছি, তা প্রথমার্ধে কাজ করেনি। আমাকে আরও ভারসাম্য তৈরি এবং সামনের সারিকে আরও আক্রমণাত্মক করা নিয়ে কাজ করতে হবে। আমার মনে হয় না এই ফলাফলে আত্মবিশ্বাস কমবে। অনেক কারণে পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগেনি। এখান থেকে অগ্রসর হয়ে পরের ম্যাচে জন্য প্রস্তুত হতে হবে। লক্ষ্য হচ্ছে গ্রুপ পর্ব পেরোনো এবং সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি করা’, যেন নিজেকেই তাগিদ দিলেন আনচেলত্তি।

ম্যাচজুড়ে দুর্দান্ত খেলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার একমাত্র গোল ব্রাজিলের হার এড়িয়েছে। লম্বা সময়ের এই শিষ্যের প্রশংসায় ব্রাজিল কোচ বলেন, ‘সে খুব ভালো খেলেছে, অনেক ভয়ঙ্কর ছিল মাঠে। তার সব গুণাবলি আছে বলে আমার বিশ্বাস। ওর দারুণ একটি বিশ্বকাপ হতে যাচ্ছে।’

আরও

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

খেলাধুলা

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্য...

২০২৬-০৬-১৫ ০৮:৩৪

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন

খেলাধুলা

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন

অস্ট্রেলিয়ার বিপক্ষে অধরা ওয়ানডে সিরিজ এবারই জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর এবার অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ শান্তদের স...

২০২৬-০৬-১৪ ২২:১৬

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

খেলাধুলা

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

ব্রাজিলের চরম বিপর্যয়ের আরেক নাম যেন ‘৭-১’। জার্মানির সঙ্গে ১২ বছর আগে এই ব্যবধানে হেরেছিল তারা ঘরের মাঠে। কিন্তু সব ৭-১...

২০২৬-০৬-১৪ ১৯:১৯

আনচেলত্তির কৌশলের ফাঁকফোকর বের করে দিলো মরক্কো

খেলাধুলা

আনচেলত্তির কৌশলের ফাঁকফোকর বের করে দিলো মরক্কো

মরক্কোর বিপক্ষে ম্যাচের প্রথম ৩০ মিনিট যেন এক দুঃস্বপ্ন পার করেছে ব্রাজিল। মাঠের খেলায় পরিকল্পনাহীন, অস্থিরতার মধ্যে থাক...

২০২৬-০৬-১৪ ১১:০৫

অধিনায়ক বদল, দুই পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলাধুলা

অধিনায়ক বদল, দুই পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা দুই জয়ে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে সফরকারীদের হোয়াইটও...

২০২৬-০৬-১৪ ১০:৫৯

আর্জেন্টিনার প্রথম ম্যাচে সেই ‘পয়া’ রেফারি

খেলাধুলা

আর্জেন্টিনার প্রথম ম্যাচে সেই ‘পয়া’ রেফারি

আর দিন দুয়েক পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। আগামী ১৭ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা...

২০২৬-০৬-১৪ ০৯:১০