বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বাথরুমে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বাথরুমে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় হাসপাতালের একটি বাথরুমসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ সরকারি ওষুধ দেখতে পান তিনি। উপস্থিত কর্মকর্তাদের তথ্যমতে, ওই ওষুধের একটি অংশের মেয়াদও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ঘটনাস্থলেই সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে স্বাস্থ্যখাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থের অপব্যবহারের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখার সময় মন্ত্রী বলেন, “আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লক্ষ লক্ষ টাকার সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে আছে। এমনকি বাথরুমেও সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রমে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দেখে সিভিল সার্জন, ডেপুটি ডিরেক্টর (ডিডি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তিনি পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও তাঁদের স্বজন অভিযোগ করেন, সরকারি সরবরাহে ওষুধ থাকলেও অনেক সময় তাঁদের বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়। স্থানীয় বাসিন্দা রহিমা বেগম (৪৫) বলেন, “হাসপাতালে আইলে বলে ওষুধ নাই, বাইরের ফার্মেসি থেইকা কিনতে হবে। অথচ আইজ দেখলাম এত সরকারি ওষুধ পড়ে আছে।”

স্বাস্থ্যমন্ত্রী জানান, জনগণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই এ প্রকল্পের দরপত্র (টেন্ডার) কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, “সরকারি হাসপাতালের ওষুধ বিতরণ প্রক্রিয়ায় চরম জবাবদিহিতার অভাব রয়েছে। গুদামে বা বাথরুমে ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়া মানে একদিকে সরকারি অর্থের অপচয়, অন্যদিকে দরিদ্র মানুষের মৌলিক স্বাস্থ্য অধিকার হরণ। কেবল অবকাঠামো বা শয্যা সংখ্যা বাড়ালেই স্বাস্থ্যখাতের মান ফিরবে না; ওষুধ সরবরাহ ব্যবস্থাকে অবিলম্বে ডিজিটাল ইনভেন্টরি ও ট্র্যাকিংয়ের আওতায় আনতে হবে এবং এ জাতীয় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।”

পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সারা দেশ

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সন্তান জন্মের খবর পেয়েছিলেন হাজার হাজার মাইল দূরের রাশিয়া থেকে। স্বপ্ন ছিল কাজ শেষে দেশে ফিরবেন। আদরের সন্তানকে প্রথমবার...

২০২৬-০৯-০৯ ১৫:৫২

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

সারা দেশ

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর মোল্লাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্...

২০২৬-০৯-০৯ ১৫:৫০

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

সারা দেশ

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

পিরোজপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মো...

২০২৬-০৯-০৯ ১৫:৪৯

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি ও তার সহযোগী গ্রেপ্তার।পুলিশের দাবী অপরাধম...

২০২৬-০৯-০৯ ১৫:০৮

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

সারা দেশ

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

ফেনীতে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী,...

২০২৬-০৯-০৯ ১৫:০৭

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্র...

২০২৬-০৯-০৯ ১৫:০৬