বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মোদি-হ্লাইং বৈঠকে নিরাপত্তা, বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা

মোদি-হ্লাইং বৈঠকে নিরাপত্তা, বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা

ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছে মায়ানমার। সোমবার (১ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং হ্লাইং–এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নয়ন সহায়তা এবং আঞ্চলিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বিশেষভাবে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে পাঁচ দিনের ভারত সফরে রয়েছেন প্রেসিডেন্ট উ মিন অং হ্লাইং। মায়ানমারের সংসদীয় নির্বাচনের পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দুই মাসেরও কম সময়ের মধ্যে এটি তার প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফরগুলোর একটি।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮