শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

মিসিসিপিতে বিদ্যুৎকেন্দ্র ঘিরে আইনি চাপে ইলন মাস্কের এক্সএআই

মিসিসিপিতে বিদ্যুৎকেন্দ্র ঘিরে আইনি চাপে ইলন মাস্কের এক্সএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো গড়তে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘিরে নতুন বিতর্কে পড়েছে এক্সএআই। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে অনুমোদন পাওয়া প্রকল্পটি বাতিলের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।

জানা গেছে, মিসিসিপি অঙ্গরাজ্যের সাউথাভেন এলাকায় মিথেন গ্যাসচালিত একটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু পরিবেশবাদী কয়েকটি সংগঠন অভিযোগ করেছে এই অনুমোদন প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে এবং তা বাতিল করা উচিত।

এনএএসিপি সহ কয়েকটি সংগঠন দাবি করেছে, প্রকল্পটি চালু হলে অঞ্চলের বায়ুদূষণ বাড়বে। বিশেষ করে নাইট্রোজেন ডাই-অক্সাইড ও ক্ষুদ্র কণার (পার্টিকুলেট ম্যাটার) পরিমাণ বাড়তে পারে। যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

তাদের অভিযোগ, প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নে সঠিক তথ্য ব্যবহার করা হয়নি। একই সঙ্গে অনুমোদন প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা হয়েছে। যেখানে সাধারণত দীর্ঘ সময় নিয়ে যাচাই-বাছাই করা হয়।

গত ১০ মার্চ মিসিসিপির পরিবেশ নিয়ন্ত্রক সংস্থা এই প্রকল্পের অনুমতি দেয়। এর ফলে এক্সএআই সেখানে ৪১টি গ্যাসচালিত টারবাইন স্থাপন করতে পারবে। এসব টারবাইন মূলত কোম্পানির ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ সরবরাহ করবে।

বর্তমানে এক্সএআই টেনেসির মেমফিসে একটি বড় ডেটা সেন্টার পরিচালনা করছে। পাশাপাশি সাউথাভেনে আরেকটি নতুন কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

এআই মডেল চালাতে বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি প্রয়োজন হয়। এই শক্তি সরবরাহের জন্য বড় ডেটা সেন্টার এবং বিদ্যুৎকেন্দ্র অপরিহার্য। এ কারণেই এক্সএআই নিজস্ব বিদ্যুৎ অবকাঠামো গড়ে তুলতে চাইছে।

তবে পরিবেশবাদীদের অভিযোগ, প্রকল্পে সবচেয়ে উন্নত ও কম দূষণকারী প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়নি। পাশাপাশি স্থানীয় জনগণকে সিদ্ধান্ত প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এই প্রকল্পের জন্য এক্সএআই যে অনুমোদন পেয়েছে, সেটি ‘প্রিভেনশন অব সিগনিফিক্যান্ট ডিটারিওরেশন’ নামে পরিচিত একটি পরিবেশগত মানদণ্ডের আওতায় পড়ে। বড় শিল্প প্রতিষ্ঠান বা বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে এ ধরনের অনুমোদন প্রয়োজন হয়।

মিসিসিপির পরিবেশ দপ্তর জানিয়েছে, তারা ইতিমধ্যে সংগঠনগুলোর আবেদন পেয়েছে। বিষয়টি নিয়ে শুনানির আয়োজন করা হবে, যেখানে এক্সএআই-ও অংশ নিতে পারবে।

যুক্তরাষ্ট্রজুড়ে এআই অবকাঠামো সম্প্রসারণ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বড় ডেটা সেন্টার ও বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিবেশগত ঝুঁকি এবং বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ নিয়ে আলোচনা চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এআই খাত যত বিস্তৃত হবে ততই পরিবেশ ও জ্বালানি নীতির সঙ্গে এর ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

আরও

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

প্রযুক্তি

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পড়ে এবং সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পায়, তখন তাকে সূর্যগ্রহণ বলে। আগামী ১২ আগস...

২০২৬-০৭-২৮ ২২:৫৮

ওয়াই-ফাই কলিং: মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কথা বলার নতুন উপায়

প্রযুক্তি

ওয়াই-ফাই কলিং: মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কথা বলার নতুন উপায়

বহুতল ভবনের নিচতলায় বা বেজমেন্টে দাঁড়িয়ে ফোনে কথা বলতে গিয়ে নেটওয়ার্ক হারিয়ে ফেলার অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। মোবা...

২০২৬-০৭-২২ ১৯:৪৪

গুগল ভিডস দিয়ে নিজের মতো এআই ভিডিও তৈরির সুবিধা

প্রযুক্তি

গুগল ভিডস দিয়ে নিজের মতো এআই ভিডিও তৈরির সুবিধা

গুগল এআই ভিডিও তৈরির প্রক্রিয়াকে আরও সহজ করতে গুগল ভিডসে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করেছে। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকা...

২০২৬-০৭-১৮ ০৯:৪৯

বন্যার্তদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ

প্রযুক্তি

বন্যার্তদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এখন প্রায় ২০০টি দাতব্য সংস্থায় অনুদান সহায়তার মাধ্...

২০২৬-০৭-১৬ ০৯:২৫

নতুন শাইন ১০০ ডিএক্স উন্মোচন করলো হোন্ডা বাংলাদেশ

প্রযুক্তি

নতুন শাইন ১০০ ডিএক্স উন্মোচন করলো হোন্ডা বাংলাদেশ

মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে মোটরসাইকেল বাজারে নতুন সংযোজন হি...

২০২৬-০৭-০১ ০৯:২০