সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহিপালে গণহত্যা মামলা: কালিদহ ইউপির সাবেক চেয়ারম্যান ডালিম গ্রেপ্তার, কারাগারে

মহিপালে গণহত্যা মামলা: কালিদহ ইউপির সাবেক চেয়ারম্যান ডালিম গ্রেপ্তার, কারাগারে

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর মহিপালে গণহত্যার পাঁচটি মামলায় ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমকে (৪৫) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে পুলিশের একটি দল তাঁর বোনের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালের গণহত্যার ঘটনায় ফেনী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ডালিম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফেনী জেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর ফেনী মডেল থানা পুলিশের একটি দল তাঁকে রাজধানী থেকে ফেনীতে নিয়ে আসে। পরে বিকেলে তাঁকে আদালতে নেওয়া হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডালিমের পৈতৃক বাড়ি কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম বলেন, ডালিমকে গ্রেপ্তারের পর ফেনীতে আনা হয় এবং বিকেলে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল দাস জানান, ডালিমকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মহিপাল হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা পাঁচটি হত্যা মামলার এজহারভুক্ত আসামি।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২