সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে অবদান রাখার আহ্বান হুইপ বকুলের

মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে অবদান রাখার আহ্বান হুইপ বকুলের

লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং মেধার সঠিক বিকাশের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে অবদান রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, খুলনাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গৌরব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে তরুণ সমাজকেই মেধা ও মনন দিয়ে নেতৃত্ব দিতে হবে।

আজ (১১ এপ্রিল) বিকেলে খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নগরীর বয়রাস্থ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুর রহমান।

শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে হুইপ বকুল খুলনা সরকারি মহিলা কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করেন। তিনি আশ্বাস দেন যে, কলেজের নতুন একাডেমিক ভবন, আধুনিক ক্যাম্পাস ও হোস্টেলসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রম সুপরিকল্পিতভাবে সম্পন্ন করা হবে। এই লক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য বিভাগের একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে দৃষ্টিনন্দন ও আধুনিক ডিজাইনে নির্মাণ কাজ শুরুর প্রতিশ্রুতি দেন তিনি। হুইপ বলেন, খুব শীঘ্রই এই কলেজের উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ বৈশিষ্ট্য ছিল শিক্ষার্থীদের সাথে হুইপের সরাসরি মতবিনিময়। তিনি নিজ উদ্যোগে বিভিন্ন বিভাগের ছাত্রীদের মুখোমুখি হয়ে তাদের শিক্ষা জীবনের নানা সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে সেসব সমাধানের আশ্বাস প্রদান করেন। আলোচনা সভা শেষে তিনি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফ্ফার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. রেজাউল করিম, প্রফেসর শেখ আইরিন মুজিব এবং প্রফেসর মো. রবিউল ইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পরবর্তীতে একই দিনে বিকাল সাড়ে ৫টায় হুইপ রকিবুল ইসলাম বকুল নগরীর জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং সেখানকার শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২