বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মেসি আরও গোল করবেন: এমবাপ্পে

মেসি আরও গোল করবেন: এমবাপ্পে

বিশ্বকাপে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে সমান তালে গোল করে যাচ্ছেন। এবারের আসরে গোল্ডেন বুট কার হাতে উঠবে-এ নিয়ে চলছে জোর আলোচনা। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে ফ্রান্সের তারকা এমবাপ্পে নজর দলের শিরোপা জয়ের দিকে।

গ্রুপ পর্বেই ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে ওঠেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও গোল করেন তিনি। নকআউট পর্বে এসে মেসিকে ছুঁয়েছেন এমবাপ্পে। নিউইয়র্কে শেষ ষোলোর ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টে তার গোলসংখ্যাও দাঁড়িয়েছে ৬-এ। তাদের ঠিক পেছনে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড, যার গোল ৫টি।

সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর সাংবাদিকদের প্রশ্নে মেসিকে নিয়েও কথা বলেন এমবাপ্পে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, লিও (মেসি) আরও গোল করবেন। তাই বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছি না। বরং আগামীতে আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে, সেটাই ভাবছি। ফাইনালের কতটা কাছাকাছি যেতে পারব, সেটাই এখন লক্ষ্য।’

৩৯ দিনব্যাপী ১০৪ ম্যাচের এই বিশ্বকাপের ফাইনাল হবে ২০ জুলাই নিউজার্সিতে। শেষ ষোলোর বাধা পেরিয়েই শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার স্বপ্নের কথা জানালেন ফরাসি ফরোয়ার্ড।

এমবাপ্পে বলেন, ‘যেমনটা আগেও বলেছি, যত দূর সম্ভব এগিয়ে যেতে চাই। এখানেই ফাইনাল খেলতে চাই।’

ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের ধারাবাহিকতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

তার ভাষায়, ‘আমরা জেতার চেষ্টা করছি, ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই বেশি গোল করলে গোলদাতাদের তালিকায় ওপরে ওঠা যায়। কিন্তু এটা নতুন কিছু নয়।’

আরও

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

খেলাধুলা

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ের রূপকথা শেষ ৩২ এ ফুরিয়ে যায়নি। ডালাস স্টেডিয়ামে তারা আইভরি কোস্টকে হারিয়েছে। আর্লিং হালান...

২০২৬-০৭-০১ ০৮:২৫

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

ম্যাচে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে বেড়েছে আক্রমণের সংখ্যাও। কিন্তু একাধিক ভুল, অমিল পরিকল্পনায় ব...

২০২৬-০৬-৩০ ১০:৩৬

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

খেলাধুলা

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের...

২০২৬-০৬-৩০ ১০:৩৫

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

খেলাধুলা

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানি টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার তারা দাপট দেখিয়ে এক ম্যাচ...

২০২৬-০৬-৩০ ০৯:২২

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

খেলাধুলা

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন দেখা কার্লো আন...

২০২৬-০৬-২৯ ১০:৪৭

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সৌদি আরবের ফুটবল প্রধানের পদত্যাগ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সৌদি আরবের ফুটবল প্রধানের পদত্যাগ

আর্জেন্টিনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ শুরু করলেও বাকি দুই ম্যাচ হেরেই বাড়ির পথ ধরে সৌদি আরব। কিন্তু এরপর থেকে তাদের ঘ...

২০২৬-০৬-২৯ ১০:০৮