সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরের সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের বাধায় ফিরতে বাধ্য

মেহেরপুরের সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের বাধায় ফিরতে বাধ্য

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় গ্রামবাসীদের বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে পুনরায় ভারতীয় সীমান্তের দিকে ফিরে যেতে বাধ্য হয়। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে নারী-পুরুষসহ ১০ জনকে সহড়াতলা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয়। অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে তারা সহড়াতলা গ্রামের ভেতর দিয়ে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়।

এ সময় গ্রামবাসীরা তাদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেনি। একপর্যায়ে স্থানীয়রা তাদের এগিয়ে যেতে বাধা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে ওই ১০ জন আবার সীমান্তের দিকে ফিরে যায় ।

ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে। ঘটনার প্রকৃত তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নুরুল হুদা বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইন মেনে নেওয়া হবে না। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২