সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে ইয়াবাসহ আটক মাদককারবারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মেহেরপুরে ইয়াবাসহ আটক মাদককারবারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে ইয়াবাসহ শরাফ উদ্দিন নামের এক মাদককারবারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় মাদকবিরোধী যুবসমাজ।আজ শনিবার বেলা ১১টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক শরাফ উদ্দিন একই গ্রামের বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা যায়, শরাফ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার চালিয়ে আসছিলেন। সম্প্রতি কুলবাড়িয়া গ্রামের সচেতন যুবকেরা মাদকমুক্ত সমাজ গড়তে এলাকা জুড়ে ব্যাপক মাদকবিরোধী সামাজিক অভিযান ও নজরদারি শুরু করেন। আজ সকালে গ্রামে ইয়াবা বিক্রির সময় মাদকবিরোধী যুবসমাজ ও স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রত্যাক্ষদর্শী সোহেল রানা জানান, মাদকবিরোধী যুবসমাজের ছেলেরা শরাফ উদ্দিনকে ইয়াবা বড়িসহ বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। অনেকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশকে ডেকে ইয়াবাসহ তুলে দেওয়া হয়।
​
মাদকবিরোধী যুবসমাজের আহবায়ক তছিরউদ্দিন জানান, গত মাস থেকে আমাদের এলাকায় মাদকবিরোধী যুবসমাজ নামে কমিটি করা হয়। এর পরে স্থানীয় মাদকসেবীদের ধরে পুলিশে সোপর্দ করা হয়। এখন মাদককারবারীদের বিরুদ্ধে অভিযান চলছে। সামাজিকভাবে মাদকবিরোধী অভিযান না চালালে কোন ভাবে প্রতিহত করা সম্ভব হচ্ছে না। এক কথায় আমাদের এলাকাতে মাদকমুক্ত করতে যা যা করার আমরা করবো।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে স্থানীয় যুবসমাজের এমন সামাজিক সচেতনতা প্রশংসনীয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২