সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে ওঁঝার গাফিলতিতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মেহেরপুরে ওঁঝার গাফিলতিতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

জমিতে সেচ দেওয়ার সময় সাপের কামড়ে মাহাতাব হোসেন(৪৫) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে। আজ সোমবার সকালে সাপে কামড় দিলে দুপুরে তার মৃত্যু ঘটে। মাহাতাব মেহেরপুরের গাংনীর হিজলবাড়িয়ার শামসুল হকের ছেলে।

মাহাতাবের ভাই মহিবুল ইসলাম জানান, গ্রামের মাঠে পাশাপাশি জমিতে তারা ধান রোপনের জন্য জমি প্রস্তুত করছিলেন। জমিতে পানি দেওয়ার সময় হঠাত ইদুরের গর্ত থেকে সাপে কামড় দেয়। মাঠের লোকজন তার পায়ে কাপড় দিয়ে বেঁধে চৌগাছা গ্রামের ফোরকান আলী নামের এক কবিরাজের নিকট নিয়ে আসেন।

প্রায় ৩ ঘন্টা সাপে কামড় দেওয়া রোগী মাহতাবের উপর ঝাড়ফুক, বাটি চালান ও শরীর কেটে রক্ত বের করার পরও মাচা তৈরী করে আগুনের তাপ দেওয়া হয়। ওঝার এই কেরামতিতে বাঁচাতে পারেনি মাহাতাবকে। অবশেষে দুপুরের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাহাতাব।  

সেখানে ৩ ঘন্টা ধরে ঝাঁড় ফুক করা হয়। হাত চালান, পা কাটা ও সর্বশেষ মাচা তৈরী করে আগুনের স্যাকা দেওয়া হয়। ততোক্ষণে মাহাতাবের মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: নাহিদ জানান, রোগীকে সকালে সাপে কেটেছে। তারা কবিরাজের কাছে নিয়ে বিভিন্ন রকম চিকিৎসা করিয়ে হাসপাতালে নেওয়ার আগেই সে মৃত্যু বরণ করেছে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২