সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

মেহেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মোদনায় প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত ব্রাজিল সমর্থক সবুজ-হলুদ পতাকা ও ব্রাজিল দলের জার্সি পরে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের ড. শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে হোটেল বাজার মোড়, কোর্ট রোড, সরকারি কলেজ রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় পুরো শহর সবুজ-হলুদ পতাকায় মুখর হয়ে ওঠে। প্রায় শতাধিক মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাজুড়ে ব্রাজিলের পক্ষে নানা স্লোগান, বাঁশির শব্দ এবং সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও এ আয়োজন উপভোগ করেন।

আয়োজক কমিটির মেহেরাব হোসেন জানান,ব্রাজিল আমাদের কাছে শুধু একটি ফুটবল দল নয়, এটি আমাদের আবেগের নাম। ছোটবেলা থেকেই ব্রাজিলকে সমর্থন করে আসছি। বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের জন্য শুভকামনা জানাতেই আমরা এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছি।"

আয়োজক কমিটির আরেক সদস্য সাইমুম হোসেন জানান, বিশ্বকাপ চলাকালে ব্রাজিল দলের প্রতিটি ম্যাচকে ঘিরে জেলাজুড়ে আরও বিভিন্ন কর্মসূচি, সমর্থক সমাবেশ ও আনন্দ আয়োজন করা হবে। তাদের প্রত্যাশা, এবারও নান্দনিক ফুটবল উপহার দিয়ে বিশ্বকাপে ভালো ফল করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শোভাযাত্রাকে কেন্দ্র করে মেহেরপুরের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সব মিলিয়ে বিশ্বকাপের আমেজে মেতে উঠেছে পুরো শহর।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২