শনিবার, ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান নামের এক কৃষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বাড়ির ধানের গোলার পাশ থেকে লাল টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে গাংনী পুলিশ।

মিজানুর রহমান গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামের নজের আলীর ছেলে।

বাড়ি মালিক মিজানুর রহমান জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে রাখা ধানের গোলার পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা আকৃতির বস্তুটি দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় থানায় ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। পরে গাংনী থানা পুলিশ একটি টিম বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি কারনে তার বাড়িতে বোমা রেখেছে এ বিষয়ে কোন ধারণা নেই বলে জানান তিনি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কেউ হয়তো ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

আরও

জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর করুন মৃত্যু

সারা দেশ

জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর করুন মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার...

২০২৬-০৬-২৭ ১৩:৫৩

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

সারা দেশ

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

দীর্ঘ ছয় মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা ম...

২০২৬-০৬-২৭ ১৩:৪২

চাঁদপুর মাছঘাটে নেই ইলিশ, হতাশ ক্রেতা-বিক্রেতা

সারা দেশ

চাঁদপুর মাছঘাটে নেই ইলিশ, হতাশ ক্রেতা-বিক্রেতা

মৌসুম শুরু হলেও রুপালি ইলিশের বাড়ি বলে খ্যাত চাঁদপুরে নেই ইলিশ। দেশের অন্যতম বৃহৎ ইলিশ অবতরণকেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছ...

২০২৬-০৬-২৭ ০৮:৪৫

কমলগঞ্জে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে ৪০টি পলাশ গাছের চারা রোপণ

সারা দেশ

কমলগঞ্জে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে ৪০টি পলাশ গাছের চারা রোপণ

মৌলভীবাজারের কমলগঞ্জে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৪০টি পলাশ গাছের চারা...

২০২৬-০৬-২৬ ২৩:১৬

কলাপাড়ার লালুয়ায় নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

সারা দেশ

কলাপাড়ার লালুয়ায় নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানী এলাকায় গলায় ফাঁস দিয়ে আশা মনি (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে...

২০২৬-০৬-২৬ ২৩:১৫

গাইবান্ধায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪ নারীসহ ইউপি চেয়ারম্যান -মেম্বার আটক

সারা দেশ

গাইবান্ধায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪ নারীসহ ইউপি চেয়ারম্যান -মেম্বার আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪ নারীসহ ইউপি চেয়ারম্যান ও ১ ওয়ার্ড সদস্যকে আটক করে পুলিশে সোপ...

২০২৬-০৬-২৬ ২১:৪৪